সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ২৭শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১০ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
শারদীয়া দুর্গাপূজা উপলক্ষে বস্ত্র বিতরণ | চ্যানেল খুলনা

শারদীয়া দুর্গাপূজা উপলক্ষে বস্ত্র বিতরণ

শারদীয়া দুর্গাপূজা উপলক্ষে বাগেরহাট জেলার চিতলমারী উপজেলাধীন সন্তোষপুর গ্রামে গরীব ও দুস্থ্যদের মধ্যে বস্ত্র বিতরণ করা হয়েছে। খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) এর জনসংযোগ কর্মকর্তা মনোজ কুমার মজুমদার এর স্বর্গীয়া মাতা অনিতা রাণী মজুমদার এর স্মৃতির উদ্দেশ্যে শারদীয়া দুর্গাপূজা উপলক্ষে প্রতিবছরের ন্যায় আজ ২১ অক্টোবর বুধবার সকালে সন্তোষপুরস্থ নিজ বাড়িতে বস্ত্র বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। এসময় স্বর্গীয়ার স্বামী খুলনা নগরীর খালিশপুরস্থ স্যাটেলাইট টাউন মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মনোরঞ্জন মজুমদারসহ পরিবার এবং গ্রামের অন্যান্য সদস্যগণ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ২০১৪ সালের ২২ জানুয়ারি মস্তিস্কে রক্তক্ষরণজনিত কারণে চিকিৎসাধীন অবস্থায় অনিতা রাণী মজুমদার মৃত্যুবরণ করেন।

https://channelkhulna.tv/

প্রেস রিলিজ আরও সংবাদ

পারস্পরিক সহযোগিতায় মানবতার কল্যাণে নিরাপদ ও স্বাস্থ্যকর খুলনা গড়ে তোলা সম্ভব

সুন্দরবনকেন্দ্রিক গবেষণায় গ্লোবাল হাব হবে খুবির আইআইএসএসসিই : উপাচার্য

জাসাস নেতা রেজাউল ইসলাম রেজার ইন্তেকাল, শোক

কুয়েটে আন্তঃহল ইনডোর প্রতিযোগিতা ২০২৬ এর পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

খুবির ফার্মেসী ডিসিপ্লিনে হিট সাব-প্রকল্পের ইনসেপশন কর্মশালা অনুষ্ঠিত

কুয়েট ভিসি ও কেএমপি কমিশনারের সৌজন্য সাক্ষাৎ, ক্যাম্পাসে পুলিশ ফাঁড়ির সম্ভাব্য স্থান পরিদর্শন

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।