সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
শনিবার সংবাদ সম্মেলন ডেকেছেন মেজর হাফিজ | চ্যানেল খুলনা

শনিবার সংবাদ সম্মেলন ডেকেছেন মেজর হাফিজ

কারণ দর্শানোর নোটিশ (শোকজ) পাওয়া বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ শনিবার সংবাদ সম্মেলন ডেকেছেন। বেলা ১১ টায় রাজধানীর বনানীর বাসায় এই সম্মেলন হবে। সেখানে বিএনপির শোকজের বিষয়ে বিস্তারিত কথা বলেন দলের জ্যেষ্ঠ এই নেতা।
বিষয়টি টেলিফোনে যুগান্তরকে নিশ্চিত করেছেন হাফিজ উদ্দিন আহমেদ। বৃহস্পতিবার সকালে তিনি বলেন, শনিবারের সংবাদ সম্মেলনে আমার বক্তব্য আমি গণমাধ্যমে বিস্তারিত জানাবো।

প্রসঙ্গত, সোমবার বিএনপির দুই ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ ও সাংবাদিক শওকত মাহমুদকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেয় বিএনপি। তাদের দুজনের বিরুদ্ধে দলীয় শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে যুক্ত থাকার অভিযোগ আনা হয়েছে।

দলের নাম ব্যবহারের মাধ্যমে নেতা-কর্মীদের বিভ্রান্ত করে শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডের অভিযোগ আনা হয়েছে তাদের বিরুদ্ধে। তাদের বিরুদ্ধে কেন সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে না, সে বিষয়ে শওকত মাহমুদকে ৭২ ঘণ্টার মধ্যে এবং হাফিজ উদ্দিন আহমেদকে পাঁচ দিনের মধ্যে কেন্দ্রীয় কার্যালয়ে লিখিত জবাব দিতে বলা হয়েছে।

এ বিষয়ে বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ যুগান্তরকে বলেন, দলের শোকজের চিঠি পেয়েছি। চিঠির উত্তর প্রস্তুত করছি। শনিবার সংবাদ সম্মেলনে নিজের অবস্থান তুলে ধরব।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

রাজনীতি আরও সংবাদ

রাড্ডা হাসপাতালে হামলায় সরকারদলীয় লোকজন জড়িত: গোলাম পরওয়ার

নির্বাচন-পরবর্তী সিদ্ধান্তে দেশে সংকট তৈরি হয়েছে: শফিকুর রহমান

ইনুর ১০ বছরের কারাদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ

জনগণের দাবি না মানলে আট দফা এক দফায় পরিণত হতে পারে: শফিকুর রহমান

আসিফ মাহমুদ ও স্ত্রীর দেশ-বিদেশের সম্পদের তথ্য চেয়েছে দুদক

সংকট মোকাবিলায় সরকারের অদক্ষতা স্পষ্ট: হামিদুর রহমান

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।