সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বুধবার , ২৫শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
রাহা থেকে ‘রামায়ণ’ বিতর্কে রণবীর | চ্যানেল খুলনা

রাহা থেকে ‘রামায়ণ’ বিতর্কে রণবীর

বলিউডের ‘চকলেট বয়’ ইমেজ ঝেড়ে ফেলে রণবীর কাপুর এখন পুরোপুরি মগ্ন পৌরাণিক মহাকাব্য ‘রামায়ণ’ নিয়ে। পর্দার শ্রীরামচন্দ্র হয়ে উঠতে গত কয়েক মাস ধরেই কঠোর পরিশ্রম করছেন তিনি। তবে এই ছবির নেপথ্যে রণবীরের সবচেয়ে বড় অনুপ্রেরণা কোনো পরিচালক বা চিত্রনাট্য নয়, বরং তার আদরের মেয়ে রাহা কাপুর।

সম্প্রতি এক সাক্ষাৎকারে রণবীর নিজেই জানিয়েছেন, কীভাবে শুটিংয়ের রামায়ণ আর জীবনের রাহা মিলেমিশে একাকার হয়ে গিয়েছে। রণবীর জানান, শুটিং থেকে বাড়ি ফিরে তিনি নিয়মিত রাহাকে রামায়ণের গল্প শোনান। ছোট্ট রাহা সেই গল্পে এতটাই মজে থাকে যে, বাবা বাড়ি ফেরামাত্রই তার জিজ্ঞাসার অন্ত থাকে না। রণবীরের কথায়, ‘রাহা এখন আমাকে জিজ্ঞেস করে, ‘আজ কি তুমি হনুমানের সঙ্গে শুটিং করলে?’ কিংবা ‘আজ সীতার সঙ্গে কী করলে?’ মেয়ের এই কৌতূহল আমাকে আবেগপ্রবণ করে তোলে।’রণবীর শুরুতে এই ছবির প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন। তার মনে হয়েছিল, রামের মতো এমন একটি গাম্ভীর্যপূর্ণ চরিত্রের জন্য তিনি সম্ভবত মানসিকভাবে প্রস্তুত নন।

কিন্তু রাহার জন্মের পর জীবনের প্রতি তার দৃষ্টিভঙ্গি বদলে যায়। পরিচালক নীতিশ তিওয়ারির দুই পর্বের এই ‘রামায়ণ’ নির্মিত হচ্ছে প্রায় ৪০০০ কোটি রুপি বাজেটে। যা ভারতীয় চলচ্চিত্রের ইতিহাসে এখন পর্যন্ত সবচেয়ে ব্যয়বহুল ছবি হতে যাচ্ছে। পরিকল্পনা অনুযায়ী, ছবির প্রথম পর্ব ২০২৬ সালের দীপাবলিতে এবং দ্বিতীয় পর্ব ২০২৭ সালে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।

তবে ছবির টিজার প্রকাশের পর থেকেই বলিউড পাড়ায় শুরু হয়েছে আলোচনা-সমালোচনা। বিতর্ক উসকে দিয়েছেন নির্মাতা সঞ্জয় গুপ্ত। সোশ্যাল মিডিয়ায় তিনি একটি রহস্যময় পোস্টে লেখেন, ‘পাহাড় খুঁড়ে ইঁদুর বেরোল।’ নেটিজেনদের ধারণা, রামায়ণের টিজার দেখেই তিনি এমন খোঁচা দিয়েছেন।সঞ্জয় আরও একটি পোস্টে ভিএফএক্স সংস্থা ডিএনইজি-র দিকে ইঙ্গিত করে লেখেন, ‘অস্কার আসলে ভিএফএক্স কোম্পানি নয়, টেকনিশিয়ানরা জেতে।’ যদিও বিষয়টি নিয়ে শোরগোল শুরু হতেই নিজের অবস্থান পরিষ্কার করেন তিনি।

https://channelkhulna.tv/

বিনোদন আরও সংবাদ

মা হারালেন জেরিন খান

ক্ষমা চাইলেন বাদশা

পরিস্থিতি নিয়ন্ত্রণে লাঠিচার্জ, ভয়ংকর রূপে আল্লু অর্জুন

মজার ছলে ট্রলকারীদের মুখ বন্ধ করলেন দীপিকা

দর্শকের রুচি নিয়ে হতাশ, অবসরের ঘোষণা নির্মাতার

এক ছাদের নিচে শাহরুখ, সালমান ও মোদি!

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।