সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
দর্শকের রুচি নিয়ে হতাশ, অবসরের ঘোষণা নির্মাতার | চ্যানেল খুলনা

দর্শকের রুচি নিয়ে হতাশ, অবসরের ঘোষণা নির্মাতার

কলকাতার বাংলা চলচ্চিত্রের বর্তমান অবস্থা এবং দর্শকদের রুচিবোধ নিয়ে তীব্র হতাশা প্রকাশ করেছেন অভিনেত্রী ও নির্মাতা অপর্ণা সেন। সম্প্রতি একটি পডকাস্টে যোগ দিয়ে তিনি জানান, সিনেমা নির্মাণের আগ্রহ হারিয়ে ফেলেছেন এবং চলচ্চিত্র জগৎ থেকে অবসরের পরিকল্পনা করছেন।

টলিউড বা কলকাতার ফিল্ম ইন্ডাস্ট্রির সমসাময়িক পরিস্থিতি নিয়ে আলোচনা করতে গিয়ে অপর্ণা সেন বলেন, বাংলা সিনেমা এখন এক কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছে। তার মতে, দর্শকরা এখন টেলিভিশনের মেগা সিরিয়ালে বেশি আসক্ত হয়ে পড়েছেন, যা তাদের রুচি নষ্ট করছে। এমন পরিস্থিতিতে বড় পর্দার জন্য মানসম্মত সিনেমা নির্মাণের কোনো সার্থকতা খুঁজে পাচ্ছেন না তিনি।

চলচ্চিত্রের ভবিষ্যৎ নিয়ে শঙ্কা প্রকাশ করে এই প্রবীণ নির্মাতা বলেন, একটি মৃতপ্রায় শিল্পকে নিয়ে সবাই যা করছে, তা চলতে থাকলে বাংলা সিনেমার টিকে থাকা কঠিন হবে। টেলিভিশন হয়তো কর্মসংস্থান তৈরি করছে, কিন্তু এটি বিশ্বের সেরা কিছু নয়। দর্শকদের বিমুখতা নিয়ে প্রশ্ন তুলে তিনি আরও বলেন, আমি কার জন্য ছবি বানাব? আমার দর্শক কোথায়? সবাই তো এখন টিভিতে মজে আছে।

সত্যজিৎ রায় ও মৃণাল সেনের মতো প্রখ্যাত নির্মাতাদের হাত ধরে ষাটের দশকে চলচ্চিত্রে অভিষেক হওয়া অপর্ণা সেন গত ছয় দশক ধরে অভিনেত্রী ও পরিচালক হিসেবে অসংখ্য কালজয়ী কাজ উপহার দিয়েছেন। ১৯৮১ সালে ‘৩৬ চৌরঙ্গী লেন’ দিয়ে পরিচালনার যাত্রা শুরু করে প্রথম ছবিতেই তিনি ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন। তার নির্মিত ‘পরমা’, ‘মিস্টার অ্যান্ড মিসেস আইয়ার’ এবং ‘দ্য জাপানিজ ওয়াইফ’-এর মতো সিনেমাগুলো আন্তর্জাতিক অঙ্গনেও প্রশংসিত হয়েছে।

উল্লেখ্য, অপর্ণা সেনের আগে অভিনেতা পরমব্রত চ্যাটার্জিসহ কলকাতার আরও কয়েকজন বিশিষ্ট চলচ্চিত্রকর্মী টালিগঞ্জের সিনেমার বর্তমান সংকট এবং দর্শকদের প্রেক্ষাগৃহবিমুখতা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছিলেন। এবার এই গুণী নির্মাতার অবসরের ঘোষণা বাংলা সিনেমাপ্রেমীদের মধ্যে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

বিনোদন আরও সংবাদ

এআই দিয়ে আপত্তিকর ভিডিও তৈরি ও ছড়ানো অপরাধ: মেহজাবীন

৬০ বছর বয়সে বাবা হওয়ার ইচ্ছা সালমান খানের

‘ব্রেকিং ব্যাড’ তারকা আরজে মিটের মৃত্যু, শোকে ভেঙে পড়লেন সহশিল্পীরা

নিউ ইয়র্কের রাতে পুরস্কার হাতে রাফী-তমা-মাহি-মিথিলার উদযাপন

অফ-শোল্ডার টপসে নতুন লুকে নজর কাড়লেন সাদিয়া আয়মান

‘জীবনের অন্যতম শ্রেষ্ঠ দিন’, ওমরাহ শেষে কেয়া পায়েল

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।