সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
মজার ছলে ট্রলকারীদের মুখ বন্ধ করলেন দীপিকা | চ্যানেল খুলনা

মজার ছলে ট্রলকারীদের মুখ বন্ধ করলেন দীপিকা

মজার ছলে ট্রলকারীদের মুখ বন্ধ করলেন দীপিকাবলিউডের অন্যতম জনপ্রিয় জুটি রণবীর সিং ও দীপিকা পাড়ুকোন। পর্দায় হোক কিংবা বাস্তবে তাদের রসায়ন সবসময়ই থাকে চর্চার তুঙ্গে। তবে সম্প্রতি স্বামী রণবীরের নতুন ছবি ‘ধুরন্ধর ২’-এর সাফল্য নিয়ে দীপিকার নীরবতা ঘিরে নেটদুনিয়ায় শুরু হয়েছিল তুমুল সমালোচনা।

অনেকেই প্রশ্ন তুলেছিলেন, কেন রণবীরের এই ব্লকবাস্টার ছবির স্ক্রিনিংয়ে দেখা যায়নি দীপিকাকে? কেনই বা সামাজিক যোগাযোগ মাধ্যমে কোনো অভিনন্দন বার্তা দিলেন না তিনি?

অবশেষে সেইসব ট্রলকারীদের মুখ বন্ধ করলেন দীপিকা। তবে রাগের মাথায় নয়, বরং বেশ মজার ছলে এবং বুদ্ধিমত্তার সঙ্গেই বিষয়টির মোকাবিলা করেছেন তিনি। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি রিলের কমেন্ট সেকশনে এক ভক্ত দীপিকাকে প্রশ্ন করেন তিনি কি ইচ্ছাকৃতভাবে চুপ ছিলেন, নাকি তার নীরবতাকে মানুষ একটু বেশিই বিশ্লেষণ করছে? জবাবে দীপিকা লেখেন, ‘দ্বিতীয়টি, আমার বন্ধু… আমি ‘ধুরন্ধর ২’ তোমাদের সবার অনেক আগেই দেখে ফেলেছিলাম।’ এরপরই মজার ছলে ট্রোলারদের খোঁচা দিয়ে তিনি যোগ করেন, ‘এবার বলো কার মজা হলো?’ দীপিকার এই ছোট মন্তব্যটি দ্রুত ভাইরাল হয়েছে। অভিনেত্রীর এমন জবাবের পর এবার তার ভক্তরা পাল্টা ট্রোল করতে শুরু করেছেন সমালোচকদের।

এক ভক্ত মন্তব্য করেছেন, ‘কাউকে সমর্থন করার জন্য সবসময় প্রকাশ্যে আসতে হয় না, এটা মানুষ কবে বুঝবে?’ অন্য একজন বিদ্রূপ করে লিখেছেন, ‘আপনারা কি ভুলে গিয়েছেন যে দীপিকা রণবীরের সাথেই এক বাড়িতে থাকেন? তার আলাদা করে উইশ করার দরকার নেই।’

উল্লেখ্য, ‘গোলিও কি রাসলীলা রাম-লীলা’ ছবির সেট থেকে শুরু হওয়া এই প্রেম ২০১৮ সালে বিয়ের পিঁড়িতে গড়ায়। দীর্ঘ ছয় বছরের দাম্পত্য জীবনের পর ২০২৪ সালে তাদের কোল আলো করে আসে কন্যা সন্তান ‘দুয়া’।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

বিনোদন আরও সংবাদ

চিত্রনায়িকা পূর্ণিমার জন্মদিন আজ

বিশ্বকাপের ফাইনালেও শাকিরা, সঙ্গে ম্যাডোনা, বিবার ও বিটিএস

ব্রাজিল-নরওয়ের খেলা দেখে যা বললেন মেহজাবীন ও সাফা কবির

৩ সন্তানকে সঙ্গে নিয়ে তৃতীয় বিয়ে করলেন আমির খান

চলচ্চিত্র শিল্পী সমিতির নতুন সভাপতি শিবা সানু, সম্পাদক জয় চৌধুরী

সাবেক ও বর্তমান সম্পর্কের গল্প নিয়ে আসছেন জয়া আহসান

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।