সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
রাসূল (সা:) কে নিয়ে কটুক্তি করায় শার্শায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ | চ্যানেল খুলনা

রাসূল (সা:) কে নিয়ে কটুক্তি করায় শার্শায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

ভারতের মহারাষ্ট্রের পুরোহিত রামগিরি মহারাজ ও বিজেপি সাংসদ নিতেশ নারায়ন রায় কর্তৃক বিশ্বনবী হযরত মোহাম্মদ (সা:) কে নিয়ে কটুক্তি ও অবমাননা করায় যশোরের শার্শায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৪ অক্টোবর) দুপুরে জুম্মা নামাজের পরে শার্শা উপজেলা ইমাম পরিষদের আয়োজনে যশোর-বেনাপোল মহাসড়কের নাভারন বাজারে এই কর্মসূচী পালন করেন।

এ সময় বক্তারা বলেন, ভারতের বিজেপি দলসহ ভারতীয়রা বার বার বিশ্বনবী হযরত মোহাম্মদ (সা:) কে এবং কুরআনকে অবমাননাা ও কটুক্তি করে আসছে। আমরা হুঁশিয়াড় করে দিতে চাই, ভারতের ইতিহাস হচ্ছে মুসলমানদের ইতিহাস। ভারতের স্বাধীনতা দিয়েছে মুসলমানরা। সেই ভারতে বসে ভারতীয়রা মুসলমানদের বিরুদ্ধে লেগেছে। আমরা তোমাদের প্রতিবেশী বাংলাদেশ, তোমরা ভুলে যেও না। বাংলাদেশের মুসলমানের সুক্ষ ইমান যদি কখনো জেগে ওঠে, তাহলে আবারো আমরা ইতিহাস মনে করিয়ে দিব। আমাদের বিশ্বনবী হযরত মোহাম্মদ (সা:) ও কুরআনকে নিয়ে অবমাননা ও কটুক্তি করলে আমরা চুপ থাকবো না।

বিক্ষোভ মিছিল শেষে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, শার্শা উপজেলা ইমাম পরিষদের সভাপতি ও নাভারন কেন্দ্রীয় মসজিদের ইমাম মুফতি মাওলানা আব্দুস সামাদ কাসেমী, মুফতি মাওলানা নুর মোহাম্মাদ জিহাদী, নাভারন হাসপাতাল মসজিদের ইমাম মাওলানা মোহাম্মাদ আব্দুল্লাহ ও মাওলানা এসএম আবু তৈয়ব প্রমূখ।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

যশোর আরও সংবাদ

শার্শায় ৩ কোটি ৪৭ লাখ টাকার স্বর্ণসহ পাচারকারী আটক

কেশবপুরে প্রধান শিক্ষকের বিরুদ্ধে ছাত্রী নির্যাতনের অভিযোগ, তদন্ত নিয়ে প্রশ্ন পরিবারের

জ্বালানি তেলের দাম বাড়ায় বেনাপোলে ট্রাকভাড়া বেড়েছে ৮ হাজার টাকা

ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ, বাতিল ১০৩ এনওসি

শার্শায় ছাত্রলীগের দুই নেতাকর্মী আটক

ভারতে সাজাভোগ শেষে দেশে ফিরলেন ১৮ বাংলাদেশি

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।