সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
রাষ্ট্রধর্ম ইসলাম কে বাদ দিতে নোটিশ করায়, আইম্মা পরিষদ মহানগর শাখার তিব্রনিন্দা ও প্রতিবাদ | চ্যানেল খুলনা

রাষ্ট্রধর্ম ইসলাম কে বাদ দিতে নোটিশ করায়, আইম্মা পরিষদ মহানগর শাখার তিব্রনিন্দা ও প্রতিবাদ

সুপ্রিমকোর্টের আইনজীবী অশোক কুমার ঘোষ কর্তৃক সংবিধান থেকে রাষ্ট্রধর্ম ইসলাম বাদ দিতে রাজনৈতিক দলগুলোকে দেয়া আইনি নোটিশের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ খুলনা মহানগর নেতৃবৃন্দ। নেতৃবৃন্দ বলেন, ৯২ ভাগ মুসলমানের দেশে সংবিধান থেকে রাষ্ট্রধর্ম ইসলাম বাদ দেয়ার দাবি তোলার সাহস কোথা থেকে পায় জাতি তা জানতে চায়। অশোক কুমার ঘোষদের আষ্ফালন মেনে নেয়া যায় না। অবিলম্বে অশোক কুমার ঘোষকে ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। এই অশোকরাই দেশের শান্তি বিনষ্ট করে ফায়দা নিতে চায়। বাংলাদেশে তিন লক্ষ্যে অধিক মসজিদ রয়েছে, হাজার হাজার মাদ্রাসা রয়েছে, পঞ্চাশ লক্ষ্যের উপরে আলেম ওলামা রয়েছেন, বাংলাদেশের মানুষ সংখ্যা গরিষ্ঠ মুসলিম ও ধর্মভীরু এদেশে এধরনের দাবী উত্থাপিত করা মানে হলো ধর্ম নিয়ে তামাশা করা, এ হাস্যকর দাবী সকলেই প্রত্যাখান করেছেন। এরা ইসলাম, দেশ ও মানবতার দুশমন।
বিবৃতি দাতারা হলেন মুফতী গোলামুর রহমান, মাওলানা মুমতাজুল করীম, মুফতী হাফিজুর রহমান, মুফতী আব্দুর রহিম, মুফতী মাহবুবুর রহমান, মুফতী আব্দুল্লাহ ইয়াহইয়া,  মুফতী আলী আহমাদ, মুফতী আব্দুর রশিদ, মুফতী ফখরুল হাসান কাসেমী, মুফতী জাকির হুসাইন, মুফতী আবু সালেহ, মাওলানা ইলিয়াস মাঞ্জুরী, মাওলানা সিরাজুল ইসলাম, মাওলানা ফজলুল কাদের, মাওলানা আব্দুল কাদের, মুফতী ইমরান হুসাইন, মুফতী জাকির আশরাফ, মুফতী মাহমুদুল হাসান, মাওলানা মনিরুল ইসলাম, মুফতী মাসুম বিল্লাহ, মুফতী শেখ আমীরুল ইসলাম, মুফতী আনোয়ারুল ইসলাম, হাফেজ মাওলানা কবীর হুসাইন, মাওলানা হাফিজুর রহমান, মুফতী আশরাফুল ইসলাম, হাফেজ মাওলানা শরিফুল ইসলাম, মুফতী রবিউল ইসলাম রাফে, মুফতী জাহিদুল ইসলাম।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

প্রেস রিলিজ আরও সংবাদ

খুলনা বিশ্ববিদ্যালয়ে ইফেক্টিভ অফিস ম্যানেজমেন্ট শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত

বিসিবি পরিচালক নির্বাচিত হওয়ায় তুহিনকে মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের শুভেচ্ছা

জোয়ারের সময়ে নদীতে বৃষ্টির পানি নিষ্কাশিত না হওয়ায় কিছু স্থানে জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে

খুলনাকে পরিকল্পিত নগরী গড়তে সবাইকে একযোগে কাজ করতে হবে

খুলনা বিশ্ববিদ্যালয়ে কোলাবরেটিভ রিসার্চ ইন সোশ্যাল সায়েন্স বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

রোহিঙ্গাদের জন্য অতিরিক্ত ১.৪ কোটি ইউরো সহায়তা ঘোষণা ইইউর

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।