সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা সোমবার , ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
রামপালে সড়ক দুর্ঘটনায় ভ্যানচালক নিহত | চ্যানেল খুলনা

রামপালে সড়ক দুর্ঘটনায় ভ্যানচালক নিহত

বাগেরহাটের রামপালে মাহিন্দ্রা গাড়ির ধাক্কায় মোঃ তালিম সরদার (৩০) নামের এক ভ্যানচালক নিহত হয়েছে। নিহত তালিম সরদার উপজেলার রামপাল সদর ইউনিয়নের শ্রীকলস এলাকার মোঃ ফজলু সরদারের ছেলে।

রবিবার (১৮ ফেব্রুয়ারী) দুপুর আনুমানিক ২ টার দিকে তালিম (খুলনা-মোংলা) মহা-সড়কের জিরোপয়েন্ট এলাকা থেকে ভ্যান চালিয়ে ভাগা বাজারের দিকে আসতেছিল। সে মালিডাঙ্গা নামক স্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে বেপরোয়া গতিতে আসা একটি মাহিন্দ্রা গাড়ি তাকে সজোরে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। ধাক্কা লাগতেই তালিম মাটিতে লুটিয়ে পড়ে এবং তার মাথায় গুরুতর আঘাত পায়। স্থানীয় লোকজন তালিমকে উদ্ধার করে রামপাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় এবং হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

কাটাখালী হাইওয়ে থানার ওসি মোঃ মিজানুর রহমান মুঠোফোনে এ প্রতিবেদককে জানান, ঘাতক মাহিন্দ্রা গাড়ির চালকে এখনো পর্যন্ত পাওয়া যায়নি। তাকে আটকের চেষ্টা চলছে এবং আইনগত প্রক্রিয়া শেষ লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

https://channelkhulna.tv/

বাগেরহাট আরও সংবাদ

জাপান-কোরিয়াগামী যুবকদের ভাষা ও ট্রেডভিত্তিক দক্ষতায় ফকিরহাটে স্মার্ট স্কিল প্রশিক্ষণ সম্পন্ন

সুন্দরবনে করিম শরীফ বাহিনীর ৩ সদস্য আটক, অস্ত্র ও গুলিসহ উদ্ধার ৪ জিম্মি জেলে

সুন্দরবনে অস্ত্র ও গুলিসহ বনদস্যু ‘মেজ জাহাঙ্গীর’ আটক

ফকিরহাটে মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা বৃত্তি প্রদান

মরহুম বেল্লাল হোসেন স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

ফকিরহাটে ডাকাতি হওয়া ট্রাক মালামাল সহ উদ্ধার : আটক ২

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।