সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শুক্রবার , ২৩শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ , ৬ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
রামপালে সমিতির টাকা আত্মসাতের অভিযোগ  | চ্যানেল খুলনা

রামপালে সমিতির টাকা আত্মসাতের অভিযোগ 

রামপাল প্রতিনিধি : রামপালের ডাকরা গ্রামে আ. হাকিম ও সুব্রত ডাকুয়া নামের ২ ব্যক্তির বিরুদ্ধে সমিতির টাকা আত্মসাতের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ভুক্তভোগীরা টাকা দাবি করে রামপাল উপজেলা চেয়ারম্যান বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগকারীরা জানান, উপজেলার ডাকরা গ্রামের মৃত ওসমান শেখের পুত্র আ. হাকিম শেখ ও পার্শ্ববর্তী কুুুুমারখালী সুুুশেন ডাকুয়ার পুত্র সুব্রত ডাকুয়া ২০১৫ সালে একটি সমিতি করেন। সমিতির টাকার হিসাব না দিয়ে প্রায় ১০ লক্ষ টাকা নিজেদের দখলে রেখে নিজেরা মাছের ঘেরে বিনিয়োগ করেন। এ ব্যাপারে অভিযুক্ত আ. হাকিমের কাছে  জানতে চাইলে তিনি বলেন, আমি এক লক্ষ টাকা নিয়ে ঘের করেছি, আম্ফানে ঘেরে লোকসান হয়েছে। আমার কাছে এক লাখ আছে, বাকী টাকা সমিতির সদস্যদের কাছে আছে। সমিতির ক্যাসিয়ার সুব্রত ডাকুয়ার সাথে তার ফোনে যোগাযোগ করে কথা বলার চেষ্টা করে ও তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

https://channelkhulna.tv/

বাগেরহাট আরও সংবাদ

ফকিরহাটে ১১ দলীয় জোটের নির্বাচনী গনমিছিল

বাংলাদেশ মুসলিম লীগ প্রার্থীর ফকিরহাট সাংবাদিকদের সাথে মতবিনিময়

ফকিরহাট সেনা ক্যাম্পের যৌথ অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার-৪

সুন্দরবনে অস্ত্র ও গোলাবারুদসহ দুর্ধর্ষ ডাকাত করিম শরীফ বাহিনীর সহযোগী আটক

বাগেরহাট-১ আসনের জামায়াত প্রার্থীর সাথে সাংবাদিকদের মতবিনিময়

ফকিরহাটে ধানের শীষের প্রার্থীর পক্ষে বিএনপির মিছিল ও পথসভা

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।