সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা সোমবার , ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
রামপালে বেপরোয়া গতির ট্রাক কেড়ে নিল তিন প্রাণ | চ্যানেল খুলনা

রামপালে বেপরোয়া গতির ট্রাক কেড়ে নিল তিন প্রাণ

বাগেরহাটের রামপালে (খুলনা-মোংলা) মহাসড়কে বেপরোয়া গতির ট্রাকের ধাক্কায় তিনজন নিহত হয়েছে। শনিবার (২৭ এপ্রিল) সকালে খুলনা- মোংলা মহাসড়কের চেয়ারম্যানের মোড় এলাকায় ট্রাক ও ইঞ্জিন চালিত ভ্যানের সাথে মুখোমুখি সংঘর্ষে এ হতাহতের ঘটনা ঘটে।

নিহতরা হলেন, উপজেলার ঝনঝনিয়া এলাকার মোঃ রাজ্জাক মোড়লের ছেলে মোঃ সাইদ মোড়ল(৪৫), একই এলাকার ইকলাচ মোড়লের ছেলে মোঃ আজাদ(৩৫) ও কুমলাই গাববুনিয়া এলাকার মকবুল মল্লিকের ছেলে মোঃ মনি মল্লিক(৪৫)।

বেপরোয়া গতির ট্রাক ড্রাইভার মোঃ সাফায়েত হোসেনকে (১৮) নামের যুবককে আটক করেছে পুলিশ। ঘাতক ট্রাক ড্রাইভার মোঃ সাফায়েত হোসেন যশোরের চৌগাছা থানার চান্দা আফরা গ্রামের সামছুল গাজীর ছেলে।

বাগেরহাট জেলা পুলিশ মিডিয়া সেলের প্রধান সমন্বয়ক বাবুল আক্তার এ তথ্য নিশ্চিত করেছেন।

এ বিষয়ে রামপাল রামপাল থানার অফিসার ইনচার্জ (ওসি) সোমেন দাস জানান, ট্রাক ও ইঞ্জিন চালিত ভ্যানের সাথে মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই মোঃ সাইদ মোড়ল ভ্যান যাত্রী নিহত হয়। স্থানীয়রা ভ্যান চালক ও অপর যাত্রীকে উদ্ধার করে দ্রুত রামপাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরিক্ষা- নিরিক্ষা করে তাদের মৃত ঘোষনা করেন।

ওসি আরো জানান, ঘাতক চালক ও ট্রাক পুলিশ হেফাজতে আছে। মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। এ সংক্রান্তে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান এ কর্মকর্তা।

https://channelkhulna.tv/

বাগেরহাট আরও সংবাদ

জাপান-কোরিয়াগামী যুবকদের ভাষা ও ট্রেডভিত্তিক দক্ষতায় ফকিরহাটে স্মার্ট স্কিল প্রশিক্ষণ সম্পন্ন

সুন্দরবনে করিম শরীফ বাহিনীর ৩ সদস্য আটক, অস্ত্র ও গুলিসহ উদ্ধার ৪ জিম্মি জেলে

সুন্দরবনে অস্ত্র ও গুলিসহ বনদস্যু ‘মেজ জাহাঙ্গীর’ আটক

ফকিরহাটে মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা বৃত্তি প্রদান

মরহুম বেল্লাল হোসেন স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

ফকিরহাটে ডাকাতি হওয়া ট্রাক মালামাল সহ উদ্ধার : আটক ২

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।