সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা মঙ্গলবার , ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
যশোরের শার্শায় ধান ক্ষেত থেকে দু’টি পাইপগান উদ্ধার | চ্যানেল খুলনা

যশোরের শার্শায় ধান ক্ষেত থেকে দু’টি পাইপগান উদ্ধার

যশোরের শার্শায় ধান ক্ষেত থেকে পরিত্যক্ত অবস্থায় দেশীয় তৈরি দু’টি পাইপগান উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকাল ১০টার দিকে উপজেলার বাগআঁচড়া ইউনিয়নের বসতপুর ১নং কলোনী তালতলা মাঠের ধান ক্ষেত থেকে পাইপগান দুটি উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, বাগআঁচড়া পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই হুসাইন মুহাম্মদ ইমদাদুল হক সংঙ্গীয় ফোর্স সহ জরুরি ডিউটি পরিচালনা কালে খবর পান বাগআঁচড়া ইউনিয়নের অন্তর্গত বসতপুর ১নং কলোনী তালতলা নামক স্থানে ওই গ্রামের জহির উদ্দীনের ছেলে কৃষক আজিজুর রহমান (৩০) এর ধান ক্ষেতে পরিত্যাক্ত অবস্থায় দুইটি পাইপ গান পড়ে আছে। পরে তিনি বিষয়টি পুলিশের উদ্ধর্তন কর্তৃপক্ষকে অবহিত করে ঘটনাস্থল গিয়ে দেশীয় তৈরি দুইটি পাইপগান পরিত্যক্ত অবস্থায় জব্দ করেন।

শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম রবিউল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, অস্ত্র দুটি পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহন হবে বলে তিনি জানান। #

https://channelkhulna.tv/

যশোর আরও সংবাদ

শিবিরের দুই নেতাকে গুলি : ৮ আসামির বিচার শুরু হবে কিনা আদেশ আজ

বেনাপোল স্থলবন্দরে হাসপাতাল প্রতিষ্ঠার দাবিতে তিন ঘণ্টা সড়ক অবরোধ

যশোরের শার্শায় বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন

যশোরের শার্শায় ৭ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে বৃদ্ধ আটক

যশোর জেলা আওয়ামী লীগ সভাপতি মিলন শ্যোন অ্যারেস্ট

প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে উলাশীর জিয়া খাল পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী অমিত

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।