সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ১০ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ২৪শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
মোরেলগঞ্জে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত শহিদুল ইসলাম খান | চ্যানেল খুলনা

মোরেলগঞ্জে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত শহিদুল ইসলাম খান

জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৪ এ বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলায় মো. শহিদুল ইসলাম খান শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হয়েছেন। তিনি শহীদ শেখ রাসেল মুজিব মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। মোরেলগঞ্জ উপজেলা পর্যায়ের বাছাই কমিটির সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম তারেক সুলতান সোমবার বিকেল ৫ টার দিকে যাচাই-বাছাইয়ের ফলাফল ঘোষণা করেন।

শহীদ শেখ রাসেল মুজিব মাধ্যমিক বিদ্যালয়টি মাষ্টার খ.ম লুফর রহমান ১৯৯৫ সালে বলইবুনিয়া ইউনিয়নে শ্রেনীখালী এলাকায় প্রতিষ্ঠিত করেন। ২০১০ সালে এটি নিন্ম মাধ্যমিক ও ২০১৯ সালে মাধ্যমিক পর্যায়ে এসপিওভূক্ত হয়। এমপিওভূক্তির বয়স মাত্র ৪ বছর হলেও বিদ্যালয়টি সাংস্কৃতিক কর্মকান্ড, স্কাউটিং, পাঠদান ও ফলাফলে সুনাম ধরে রেখেছে।

শিক্ষায় বিশেষ অবদানের জন্য তিনি ইতিপূর্বে, স্বাধীনতা স্মৃতিপরিষদ এ্যাওয়ার্ড, শের-এ-বাংলা এ্যাওয়ার্ড, মাদার তেরেসা এ্যাওয়ার্ড, ভারতের মহাত্মা গান্ধী এ্যাওয়ার্ড প্রাপ্ত হয়েছেন। তার লেখা প্রবন্ধ ও কবিতা বিভিন্ন পত্রিকায় প্রকাশিত হয়। এ ছাড়া ২০২৪ সালে বিভিন্ন ইভেন্টে উক্ত বিদ্যালয়ের শিক্ষার্থীরা উপজেলায় প্রথম স্থান অধিকার করে।

https://channelkhulna.tv/

বাগেরহাট আরও সংবাদ

চিতলমারীতে গাঁজাসহ আটক তরুণ মুচলেকায় মুক্ত

সুন্দরবনে বনদস্যু করিম শরীফ বাহিনীর দুই সদস্য আটক, উদ্ধার ৪ জেলে

জাপান-কোরিয়াগামী যুবকদের ভাষা ও ট্রেডভিত্তিক দক্ষতায় ফকিরহাটে স্মার্ট স্কিল প্রশিক্ষণ সম্পন্ন

সুন্দরবনে করিম শরীফ বাহিনীর ৩ সদস্য আটক, অস্ত্র ও গুলিসহ উদ্ধার ৪ জিম্মি জেলে

সুন্দরবনে অস্ত্র ও গুলিসহ বনদস্যু ‘মেজ জাহাঙ্গীর’ আটক

ফকিরহাটে মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা বৃত্তি প্রদান

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।