সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শনিবার , ২৬শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ৯ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
মোংলা বন্দরের ৩য় ও ৪র্থ শ্রেণীর কর্মচারীদের মাঝে ঈদ শুভেচ্ছা উপহার প্রদান | চ্যানেল খুলনা

মোংলা বন্দরের ৩য় ও ৪র্থ শ্রেণীর কর্মচারীদের মাঝে ঈদ শুভেচ্ছা উপহার প্রদান

পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষ্যে প্রথমবার মোংলা বন্দরের স্থায়ী ও অস্থায়ী সকল কর্মচারীদের মাঝে ঈদের শুভেচ্ছা উপহার বিতরণ করলেন মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার এডমিরাল মীর এরশাদ আলী। মোংলা বন্দরে কর্মরত ৩য়-৪র্থ শ্রেণীর কর্মচারী, আনসার, দৈনিক মজুরি ভিত্তিক কর্মচারী ও বন্দরের আওতাধীন মসজিদগুলোর ইমাম-মোয়াজ্জেম মিলে সর্বমোট ১২০০ কর্মচারীদের মাঝে শুভেচ্ছা উপহার প্রদান করা হয়। উপহার সামগ্রীর প্রতি প্যাকেটে ছিল ৩ কেজি মিনিকেট চাউল, ১ কেজি পোলাও চাল, ১ কেজি মসুর ডাল, ১ কেজি চিনি, তেল ৩ লিটার (ফ্রেশ), লাচ্ছা সেমাই ১ প্যাকেট (১ কেজি), গুড়ো দুধ ৫০০ গ্রাম।

শুভেচ্ছা উপহার প্রদান অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার এডমিরাল মীর এরশাদ আলী উপস্থিত থেকে কর্মচারীদের হাতে শুভেচ্ছা উপহার তুলে দেন। এসময় আরও উপস্থিত ছিলেন, মোংলা বন্দর কর্তৃপক্ষের ক্যাপ্টেন মো: আসাদুজ্জামান, সদস্য (হারবার ও মেরিন), ড. এ. কে. এম. আনিসুর রহমান, সদস্য (প্রকৌশল ও উন্নয়ন) ও কালাচাঁদ সিংহ, সচিব ও পরিচালক (প্রশাসন) (অ:দা:)। এছাড়াও উপস্থিত ছিলেন মোংলা বন্দর কর্তৃপক্ষের বিভাগীয় প্রধানগন, সিবিএ নেতৃবৃন্দ ও মোংলা বন্দরের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীগণ।
প্রধান অতিথি চেয়ারম্যান রিয়ার এডমিরাল মীর এরশাদ আলী বলেন, “পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষ্যে প্রথমবারের মত ৩য়-৪র্থ শ্রেণীর কর্মচারীদের মাঝে শুভেচ্ছা উপহার দেওয়া হলো। ঈদের আনন্দকে সবার মাঝে ছড়িয়ে দেয়া ও সবাইকে নিয়ে ভালো থাকার জন্যই এই ক্ষুদ্র প্রয়াস। আগামীতেও এধারা অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। তিনি আরো বলেন, কর্মচারীরা হচ্ছে বন্দরের প্রাণশক্তি। এককভাবে কাজ করলে সফল হওয়া কঠিন তাই বন্দরের উন্নয়নের জন্য সকলকে দলবদ্ধ হয়ে কাজ করতে হবে।”

https://channelkhulna.tv/

প্রেস রিলিজ আরও সংবাদ

পারস্পরিক সহযোগিতায় মানবতার কল্যাণে নিরাপদ ও স্বাস্থ্যকর খুলনা গড়ে তোলা সম্ভব

সুন্দরবনকেন্দ্রিক গবেষণায় গ্লোবাল হাব হবে খুবির আইআইএসএসসিই : উপাচার্য

জাসাস নেতা রেজাউল ইসলাম রেজার ইন্তেকাল, শোক

কুয়েটে আন্তঃহল ইনডোর প্রতিযোগিতা ২০২৬ এর পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

খুবির ফার্মেসী ডিসিপ্লিনে হিট সাব-প্রকল্পের ইনসেপশন কর্মশালা অনুষ্ঠিত

কুয়েট ভিসি ও কেএমপি কমিশনারের সৌজন্য সাক্ষাৎ, ক্যাম্পাসে পুলিশ ফাঁড়ির সম্ভাব্য স্থান পরিদর্শন

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।