সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
মোংলায় ২ জনের ডেঙ্গু সনাক্ত, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান | চ্যানেল খুলনা

মোংলায় ২ জনের ডেঙ্গু সনাক্ত, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান

মোংলায় গত দুই সপ্তাহে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুইজনের ডেঙ্গু সনাক্ত হয়েছে। এ নিয়ে নতুন করে ডেঙ্গু আতংক ছড়িয়ে পড়েছে জনসাধারণের মাঝে। এদিকে আতংকিত না হয়ে সতর্ক হয়ে বাড়ী ঘরের আঙ্গিনা পরিস্কার-পরিচ্ছন্ন রাখার পরামর্শ দিচ্ছেন হাসপাতাল কর্তৃপক্ষ। এনিয়ে সতর্কতামূলক প্রচাভিযান ও পরিস্কার-পরিচ্ছন্নতার কাজ শুরু করেছেন সরকারী এ হাসপাতাল কর্তৃপক্ষ।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ শাহীন জানান, গত ১০ সেপ্টেম্বর প্রথম ডেঙ্গু সনাক্ত হয় উপজেলার চিলা ইউনিয়নের দক্ষিণ চিলা গ্রামের মোঃ আমজাদের ছেলে আলাউদ্দিনের (২৫)। এরপর গত ২১ সেপ্টেম্বর ডেঙ্গু সনাক্ত হন পৌর শহরের মনপুরা ব্রিজ এলাকার বাসিন্দা আঃ হাই’র ছেলে রফিকুল। তারা ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে আসেন। পরে পরীক্ষায় তাদের ডেঙ্গু সনান্ত হয়। তারা উভয়ই হাসপাতাকে ভর্তি থেকে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ীতে ফিরে যান।
তিনি বলেন, ডেঙ্গু সনাক্ত হওয়ায় শনিবার সকাল থেকেই হাসপাতালের সবখানেই পরিস্কার পরিচ্ছন্নতার কাজ শুরু করা হয়েছে। হাসপাতালের ক্লিনাররা হাসপাতালের ভিতরে ও বাহিরের সকল জায়গা পরিস্কার করছেন। এছাড়া প্রতিদিন যারা হাসপাতালের ইনডোর ও আউটডোরের চিকিৎসা নিতে আসছেন তাদেরকেও ডেঙ্গু সম্পর্কে সতর্ক ও সচেতনতামূলক পরামর্শ দেয়া হচ্ছে। যেন তারা প্রত্যেকেই তাদের বাড়ীঘর ও আঙ্গিনা পরিস্কার পরিচ্ছন্ন রাখেন।

এদিকে শনিবার সকালে বর্ষাত্তোর ডেঙ্গু সংক্রমণ প্রতিরোধে হাসপাতাল চত্বরে পরিস্কার ও পরিচ্ছন্নতা প্রচারাভিযানের উদ্বোধন করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ শাহীন। এ প্রচারাভিযানে উপস্থিত ছিলেন ডাঃ শেখ সিরাজুল ইসলাম, ডাঃ নুরজাহান নিশাত, হিসাব রক্ষক মোঃ সোহেল মোল্লা, ওটি এ্যাটেন্ডেন্ট মহিউদ্দিন খাঁন ও ফার্মাসিস্ট শেখ ফরহাদুজ্জামানসহ সিনিয়র ষ্টাফ নার্স, সুপারভাইজার, ক্লিনারসহ তৃতীয় ও চতুর্থ শ্রেণীর কর্মচারীরা।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

বাগেরহাট আরও সংবাদ

বাগেরহাট আঞ্চলিক পাসপোর্ট অফিসে দুদকের অভিযান

বাগেরহাটে বিশেষ অভিযানে উপজেলা আওয়ামী লীগের নেতাসহ আটক ২

সুন্দরবনে বিষ দিয়ে মাছ ধরার ঘটনায় বিষ বিক্রেতাসহ গ্রেপ্তার ৩

ফকিরহাটে বসতবাড়িতে আগুন, নেভাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রতিবেশীর মৃত্যু

সুন্দরবনে বনদস্যু ‘দাদা ভাই বাহিনী’র সঙ্গে কোস্ট গার্ডের বন্দুকযুদ্ধ, ৫ জেলে উদ্ধার

সুন্দরবনে সম্রাট বাহিনীর কবল থেকে চার জেলে উদ্ধার

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।