সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বৃহস্পতিবার , ২৭শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ১২ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
মোংলায় খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া অনুষ্ঠান | চ্যানেল খুলনা

মোংলায় খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া অনুষ্ঠান

বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি এবং সুস্থতা কামনা করে মোংলায় দোয়া অনুষ্ঠিত হয়েছে।

আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদের উপজেলা শাখা সভাপতি মোঃ নজরুল ইসলাম মনার আয়োজনে শুক্রবার রাতে উপজেলার মিঠাখালী ইউনিয়নের মিঠাখালী বাজারে এ দোয়া অনুষ্ঠিত হয়। আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদের স্থানীয় কার্যালয়ে অনুষ্ঠিত এ দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক রুস্তুম আলী শেখ, আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদের বাগেরহাট জেলা সাধারণ সম্পাদক মোল্লা রনি, বাগেরহাট জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য শরীফুল ইসলাম মিঠু, মিঠাখালী ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক মঈন গাজী ও চাঁদপাই ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক সিফাত উল্লাহ শুভ।

এ সময় দোয়া পরিচালনা করেন উপজেলা ওলামা দলের যুগ্ম আহবায়ক হাফেজ আতিয়ার রহমান।

https://channelkhulna.tv/

বাগেরহাট আরও সংবাদ

ফকিরহাটে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালন

কোস্টগার্ডের অভিযানে অস্ত্রসহ সুন্দরবনের বনদস্যু আটক

মোংলায় সুবিধাবঞ্চিত মানুষের পাশে কোষ্ট গার্ড

মোংলায় সার্ভিস বাংলাদেশ’র আয়োজনে নারী দিবস পালন

ফকিরহাটে বিভিন্ন অবদানে পাঁচ নারীকে সম্মাননা প্রদান

তালায় প্রেসক্লাবের আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত!

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।