সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বৃহস্পতিবার , ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
ফকিরহাটে আস্থা সেবা সংস্থার বিভিন্ন প্রকল্প পরিদর্শণ | চ্যানেল খুলনা

ফকিরহাটে আস্থা সেবা সংস্থার বিভিন্ন প্রকল্প পরিদর্শণ

বাগেরহাটের ফকিরহাটে আস্থা সেবা সংস্থার প্রকল্পের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ড পরিদর্শণ করেন যুব উন্নয়ন অধিদপ্তরের পরিচালক প্রশাসন যুগ্ম সচিব এম এ আখের এর নেতৃত্বে একটি প্রতিনিধি দল।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকাল ১০টায় প্রতিনিধি দলটি প্রথমে উপজেলার নলধা-মৌভোগ ইউনিয়নের আড়ুয়াডাঙ্গা এলাকার রত্নার খালে ভাসমান সবজি চাষ পরিদর্শণ করেন।

এরপর আস্থা সেবা সংস্থার অর্থায়নে আপস যুব সংগঠন এর কারিগরি সহযোগিতায় বাস্তবায়িত নলধা উকিলপাড়া চম্পা বেগমের বাড়ি বায়োগ্যাস প্লান্ট, ভার্মি কম্পোস্ট স্যার ও মুক্তাচাষ পরিদর্শণ করেন। এরপর তিনি জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্থ নারী ও যুব সমাজের নেতৃত্বে সচেতনতা বৃদ্ধি ও সামাজিক পরির্তনের উদ্দেশ্যে রেজিলিয়েন্ট কমিউনিটি স্টেক হোল্ডার সংলাপে উঠান বৈঠকে মিলিত হন।

এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন আস্থা সেবা সংস্থার সভাপতি মো: অহিদুজ্জামান, সিনিয়র সহ-সভাপতি শাহ মো: জিয়াউর রহমান, সাধারন সম্পাদক জিয়াউর কবির বাবু, কোষাধ্যক্ষ সরদার নিশাত, সাংঠনিক সম্পাদক মিজানুর কবির, সদস্য আজাদুর রহমান সুমন, সোহেল সরদারসহ অন্যান্যরা।

যুব উন্নয়ন অধিদপ্তরের পরিচালক প্রশাসন যুগ্ম সচিব এম এ আখের বলেন, কৃষিতে আধুনিক উন্নয়নে এ ধরনের সংগঠনগুলোর এরুপ উদ্যোগ বেকার সমস্যার সমাধান করবে এবং এলাকার আর্থসামাজিক উন্নয়নে সহযোগিতা করবে। তিনি এই উদ্যোগকে সাধুবাদ জানান।

https://channelkhulna.tv/

বাগেরহাট আরও সংবাদ

ফকিরহাটে দেড় কেজি গাঁজাসহ মাদক বিক্রেতা গ্রেপ্তার

ফকিরহাটে ব্যাবসায়ীকে ছুরিকাঘাত করে টাকা ছিনতাইকালে আটক-২

ফকিরহাটে ১৩ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার

সুন্দরবনে দুটি অভিযানে অস্ত্রসহ ডাকাত আটক, দুই জেলে উদ্ধার

ফকিরহাটে দুইদিন ব্যাপী বিজ্ঞান বিজ্ঞান মেলা অনুষ্ঠিত

হাজী আব্দুল হামিদ মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।