সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
ফকিরহাটে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে বাইসাইকেল চালক নিহত | চ্যানেল খুলনা

ফকিরহাটে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে বাইসাইকেল চালক নিহত

বাগেরহাটের ফকিরহাটে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে বাইসাইকেল চালক আবিদ মোড়ল (৬৫) নামে এক কৃষক নিহত হয়েছেন। উপজেলার টাউন-নওয়াপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আবিদ মোড়ল পিলজংগ এলাকার মৃত দিদার মোড়লের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, শুক্রবার (১৬ জানুয়ারি) দুপুর ১২টার দিকে আবিদ মোড়ল টাউন-নওয়াপাড়া বাজার থেকে বাইসাইকেলযোগে বাড়ি যাচ্ছিলেন। মহাসড়ক পার হওয়ার সময় খুলনা থেকে ছেড়ে আসা দ্রুতগামী একটি মালবাহী ট্রাকের নিচে চাপা পড়েন তিনি। এতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে দ্বি-খন্ডিত হয়ে ঘটনাস্থলে নিহত হন।

কাটাখালী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান হাওলাদার বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। আইনী প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হবে। ঘাতক ট্রাকটি জব্দ করা হয়েছে। তবে চালক ও সহযোগি পালিয়ে গেছেন।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

বাগেরহাট আরও সংবাদ

বাগেরহাটে একই পরিবারের ৩ জনকে হত্যা, নেপথ্যে পরকীয়া

বিজয়ী হওয়ার সম্ভাবনা আছে, এমন প্রার্থীকে মনোনয়ন দিতে হবে

বাগেরহাটে ইয়াবা-গাঁজা-চোলাই মদ, ছুরি ও জাল টাকাসহ গ্রেপ্তার ১১

ইঞ্জিন বিকল হয়ে তিন দিন সাগরে, ১৬ জেলেকে উদ্ধার করল নৌবাহিনী

মোংলায় লোভ দেখিয়ে ১৩ বছরের কিশোরীকে ধর্ষণ

গোল্ডেন জিপিএ ৫ দেখা হলোনা চিতলমারীর স্বস্তিদ্বীপের

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।