সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
মির্জা ফখরুল রাজনীতির হাটে বিক্রি হওয়া রাজনীতিবিদ: হাছান মাহমুদ | চ্যানেল খুলনা

মির্জা ফখরুল রাজনীতির হাটে বিক্রি হওয়া রাজনীতিবিদ: হাছান মাহমুদ

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে একহাত নিলেন তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ। তিনি ফখরুলকে ‘রাজনীতির হাটে বিক্রি হওয়া রাজনীতিবিদ’ আখ্যায়িত করেছেন।

মঙ্গলবার সচিবালয়ে ফ্রান্সের রাষ্ট্রদূতের সঙ্গে এক বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এ মন্তব্য করেন।

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, জিয়াউর রহমানের আমলে ফখরুল সাহেবদের মতো নেতাদের কেনাবেচা হয়েছে। জিয়ার আমলে যারা দলছুট রাজনীতিবিদ, তাদের হাট বসত, সেই হাটে অনেকে বিক্রি হয়েছেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবও রাজনীতির হাটে বিক্রি হওয়া একজন রাজনীতিবিদ।

তিনি বলেন, সেই সময় একটি ধনীক শ্রেণি তৈরি করা হয়েছিল, ব্যাংক লুটেরা শ্রেণি তৈরি করা হয়েছিল। তখন বিএনপি সমর্থিত ব্যবসায়ীদেরকে, বিএনপি নেতাদেরকে ব্যাংক লোন দেয়া হয়েছে, যে লোন শোধ করা হয়নি।

তথ্যমন্ত্রী আরও বলেন, লোন দেয়াই হতো শোধ করতে হবে না জেনে। অর্থাৎ লুটপাট শুরু হয়েছিলে জিয়ার আমলে। আর সেই লুটপাট খালেদা জিয়ার আমলে ষোলকলায় পূর্ণ হয়েছে বলেও মন্তব্য করেন ড. হাছান মাহমুদ।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

রাজনীতি আরও সংবাদ

দেশে একদলীয় শাসন কায়েমের চেষ্টা করছে বিএনপি: জামায়াত আমির

বাজেটে এত বড় ছাড় আগে দেখতে পাইনি: মির্জা ফখরুল

স্বল্পোন্নত থেকে উন্নত দেশে উত্তরণের পথে চূড়ান্ত বাধা এই বাজেট: গোলাম পরওয়ার

বিভাজন নয়, বাংলাদেশ সৃষ্টির লক্ষ্য ধরেই দেশটাকে প্রতিষ্ঠিত করতে চায় বিএনপি: মির্জা ফখরুল

এই দেশের মানুষ জামায়াতকে ক্ষমতায় আনবে না: মির্জা ফখরুল

মালয়েশিয়ায় মির্জা আব্বাসকে দেখতে গেলেন গোলাম পরওয়ার

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।