সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
মাঠে নামার ঘোষণা দিলেন ড. কামাল | চ্যানেল খুলনা

মাঠে নামার ঘোষণা দিলেন ড. কামাল

গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন বলেছেন, রোজার আগেই তাদের দলীয় কার্যক্রম জোরদার করা হবে। জনগণকে ঐক্যবদ্ধ করতে দেশব্যাপী গণসংযোগ শুরু করবে তার দল। শনিবার (৬ মার্চ) বিকেলে জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা জানান।

ড. কামাল হোসেন বলেন, দেশে সংকট চলছে। সংকট থেকে মুক্ত হওয়ার জন্য ঐক্যের দরকার। বর্তমান অবস্থা দেশে থাকলে মানুষের সুশাসন থাকার কোন উপায় থাকবেনা। জনগণকে সঙ্গে নিয়ে যদি মাঠে না নামা হয়, তাহলে এর থেকে উত্তরণ ঘটবে না।

ডিজিটাল নিরাপত্তা আইন বাদ দেওয়ার কথা উল্লেখ করে তিনি বলেন, ‘ডিজিটাল আইনের কথা বলে আমাদের যেভাবে বাকস্বাধীনতা হরণ করা হচ্ছে তার থেকে মুক্তি দিতে হবে।

কামাল হোসেনের পক্ষে লিখিত বক্তব্যে দলের পক্ষ থেকে আরও বলা হয়, দেশের আর্থ সামাজিক পরিস্থিতি বিপর্যস্ত করোনার জন্য। একারণে গণফোরামের রাজনৈতিক স্বাভাবিক কর্মকাণ্ড বাধাগ্রস্ত হয়েছে। বর্তমানে স্বাস্থ্যবিধি মেনে গণফোরামের রাজনৈতিক ও সাংগঠনিক কর্মকাণ্ড জোরদার করার প্রস্তুতি নিচ্ছে।

সংবাদ সম্মেলন থেকে ‘রাজনৈতিক অব্যবস্থাপনা’ ও ‘অর্থনৈতিক লুটপাটের’ বিরুদ্ধে  জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানায় দলটি।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

রাজনীতি আরও সংবাদ

স্থানীয় সরকার নির্বাচন নিয়ে জামায়াতের নতুন দাবি

এমপি গাজী নজরুলকে বহিষ্কারের সিদ্ধান্ত জামায়াতের

দেশের রাজনীতির রিমোট কন্ট্রোল দিল্লিতে: গোলাম পরওয়ার

বাঁশখালীতে বন্যায় ভেসে যাওয়া নিহত দুই শিশুর পরিবারের পাশে ছাত্রদল

১১ দলীয় জোটকে হারানোর ষড়যন্ত্রে অন্তর্বর্তী সরকারও ছিল : জামায়াত আমির

কৃষককে অপহরণ করে মুক্তিপণ দাবি, এনসিপির ৫ নেতা গ্রেপ্তার

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।