সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
ভাষা সৈনিক, ২০ দলীয় ঐক্যজোট ও প্রখ্যাত শ্রমিকনেতা লোকমান হাকিমের ইন্তেকাল, শোক ও সমবেদনা | চ্যানেল খুলনা

ভাষা সৈনিক, ২০ দলীয় ঐক্যজোট ও প্রখ্যাত শ্রমিকনেতা লোকমান হাকিমের ইন্তেকাল, শোক ও সমবেদনা

চলে গেলেন সকলের শ্রদ্ধেয়, প্রখ্যাত শ্রমিক নেতা, ভাষা সৈনিক লোকমান হাকিম ভাই। পক্ষাঘাতগ্রস্ত হয়ে দীর্ঘদিন শয্যাসায়ী থাকাবস্থায় বুধবার (২৬ মে) ভোর ৪টায় ইন্তেকাল করেছেন ( ইন্নালিল্লাহ… রাজেউন)। খুলনা মহানগর বিএনপি নেতৃবৃন্দ এক শোক বিবৃতিতে উল্লেখ করেছেন, অত্যন্ত বড় মাপের শ্রমিক নেতা লোকমান হাকিম ছিলেন সুবক্তা স্পষ্টবাদী ও খুলনা গড়ার আন্দোলনে নিবেদিত প্রান এবং শ্রমিক আন্দোলনের প্রানপুরুষ এবং সদা হাস্যোজ্জল নির্লোভ মানুষ। গনতান্ত্রিক আন্দোলনে তাঁর বিরোচিত ভূমিকা গনতন্ত্রকামী জনগন ও আন্দোলন কারীদের অনুপ্রেরনা হিসেবে কাজ করবে। নেতৃবৃন্দ আরও বলেন খুলনার রাজনৈতিক অংগনের ত্যাগী ও বলিষ্ট নেতা মরহুম লোকমান হাকিমের মৃত্যুতে খুলনাবাসি সত্যিকারের একজন দেশপ্রেমিককে হারিয়েছে। বিএনপি নেতৃবৃন্দ মরহুমের আত্মার মাগফিরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন। বিবৃতিদাতারা হলেন, খুলনা মহানগর বিএনপির সভাপতি সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম মঞ্জু, সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র বীর মুক্তিযোদ্ধা মনিরুজ্জামান মনি, সাহারুজ্জামান মোর্ত্তজা, মীর কায়সেদ আলী, শেখ মোশাররফ হোসেন, জাফরউল¬াহ খান সাচ্চু, জলিল খান কালাম, সিরাজুল ইসলাম, এড. ফজলে হালিম লিটন, এড. বজলুর রহমান, এড. এস আর ফারুক, স ম আব্দুর রহমান, শেখ ইকবাল হোসেন, শেখ জাহিদুল ইসলাম, অধ্যক্ষ তারিকুল ইসলাম, অধ্যাপক আরিফুজ্জামান অপু, সিরাজুল হক নান্নু, মো. মাহবুব কায়সার, নজরুল ইসলাম বাবু, আসাদুজ্জামান মুরাদ, এস এম আরিফুর রহমান মিঠু ও ইকবাল হোসেন খোকন প্রমুখ।-খবর বিজ্ঞপ্তি

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

প্রেস রিলিজ আরও সংবাদ

খুলনা বিশ্ববিদ্যালয়ে ইফেক্টিভ অফিস ম্যানেজমেন্ট শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত

বিসিবি পরিচালক নির্বাচিত হওয়ায় তুহিনকে মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের শুভেচ্ছা

জোয়ারের সময়ে নদীতে বৃষ্টির পানি নিষ্কাশিত না হওয়ায় কিছু স্থানে জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে

খুলনাকে পরিকল্পিত নগরী গড়তে সবাইকে একযোগে কাজ করতে হবে

খুলনা বিশ্ববিদ্যালয়ে কোলাবরেটিভ রিসার্চ ইন সোশ্যাল সায়েন্স বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

রোহিঙ্গাদের জন্য অতিরিক্ত ১.৪ কোটি ইউরো সহায়তা ঘোষণা ইইউর

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।