সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
ভারসাম্যপূর্ণ কূটনৈতিক সম্পর্ক উন্নয়নে বাংলাদেশ এখন এগিয়ে: নেপালের সাবেক পররাষ্ট্রমন্ত্রী | চ্যানেল খুলনা

ভারসাম্যপূর্ণ কূটনৈতিক সম্পর্ক উন্নয়নে বাংলাদেশ এখন এগিয়ে: নেপালের সাবেক পররাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশের বর্তমান সরকার ভারসাম্যপূর্ণ কূটনৈতিক সম্পর্ক উন্নয়নে সফল। বাংলাদেশ এখন বাণিজ্যিক ও অর্থনৈতিক সফলতায় দক্ষিণ এশিয়ায় এগিয়ে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার অসীম মনোবল ও সাহসিকতা বাংলাদেশের সফলতার পেছনে অন্যতম কারণ।
নেপাল-বাংলাদেশের সম্পর্ক বহুমাত্রিক, এ সম্পর্ক উন্নয়নে নেপাল সরকার বাংলাদেশের সাথে আরও ঘনিষ্ঠভাবে কাজ করে যাবে। বাংলাদেশের শান্তি-শৃঙ্খলা ও রাজনৈতিক সোহার্দ্যপূর্ণ কর্মসূচী দক্ষিণ এশিয়ার দেশসমূহে যথেষ্ট প্রভাব ফেলে। নেপাল সরকার বাংলাদেশের আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য হবে এমনটাই প্রত্যাশা করে মন্তব্য করেন নেপালের সাবেক পররাষ্ট্রমন্ত্রী প্রদিপ কুমার গ্যায়ালী।

৩০ জুলাই শনিবার সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের কেন্দ্রীয় মহাসচিব ও ইলেকশন মনিটরিং ফোরাম এর চেয়ারম্যান অধ্যাপক আবেদ আলীর পক্ষে নেপালের কাঠমুন্ডুস্থ নিজ বাসভবনে সাবেক পররাষ্ট্রমন্ত্রী প্রদিপ কুমার গ্যায়ালী’র সাথে সৌজন্য সাক্ষাত করেন সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের নেপাল শাখার সভাপতি ও সাংবিধানিক সদস্য মো: নজির মিয়া, মুসলিম কমিশনের সদস্য ও সংগঠনের সাধারণ সম্পাদক এডভোকেট মাহামাদীন আলী। এসময় কেন্দ্রীয় মহাসচিবের প্রেরিত শুভেচ্ছা স্বারক ও উপহার সামগ্রী গ্রহণ করেন সাবেক এই পররাষ্ট্রমন্ত্রী।

নেপালের সাবেক পররাষ্ট্রমন্ত্রী সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন এবং এই সংগঠনের আয়োজনে আন্তর্জাতিক যেকোন অনুষ্ঠানে অংশগ্রহণে আগ্রহ প্রকাশ করেন তিনি।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

প্রেস রিলিজ আরও সংবাদ

খুলনায় নারীর রাজনৈতিক অংশগ্রহণ ও নেতৃত্ব জোরদারে ‘Her Vote, Her Seat’ মিডিয়া ওরিয়েন্টেশন

উচ্চশিক্ষার দ্বার খুলতে ‘ওভারসীজ এডুকেয়ার’ ও ‘এডু উইংস হাব’-এর নতুন যাত্রা

৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপযাপন উপলক্ষ্যে কেসিসির বিভিন্ন কর্মসূচি গ্রহণ

প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো সামাজিক ও মানবিক দায়িত্ব

খুলনায় নৌযান শুমারি বিষয়ক অবহিতকরণ সেমিনার অনুষ্ঠিত

খুবি উপাচার্যের সাথে খুকৃবির নবনিযুক্ত উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।