সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
ভারতের বিমানবন্দরে বাংলাদেশি নারী আটক | চ্যানেল খুলনা

ভারতের বিমানবন্দরে বাংলাদেশি নারী আটক

ভারতের আসামের গুয়াহাটি শহরের লোকপ্রিয় গোপীনাথ বরদলই আন্তর্জাতিক বিমানবন্দরে (এলজিবিআই) এক বাংলাদেশি নারীকে আটক করেছে কর্তৃপক্ষ। অভিযোগ রয়েছে, তিনি অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিলেন এবং তাঁর কাছে একটি জাল আধার কার্ড পাওয়া গেছে।

বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, গত মঙ্গলবার (১৭ জুন) সন্ধ্যায় ওই নারী বেঙ্গালুরু থেকে এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইটে গুয়াহাটিতে পৌঁছান। লাগেজ সংগ্রহের সময় তাঁর গতিবিধি নিরাপত্তা ও গোয়েন্দা কর্মকর্তাদের সন্দেহজনক মনে হলে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয়।

জিজ্ঞাসাবাদের একপর্যায়ে তিনি নিজেকে বাংলাদেশের নাগরিক বলে পরিচয় দেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ। পরে তাঁকে আরও তদন্তের জন্য আজারা থানার বর্ডার শাখার পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

বৃহস্পতিবার (১৯ জুন) এনডিটিভি জানিয়েছে, প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, মানবপাচার চক্রের সহায়তায় ওই নারী ত্রিপুরা সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিলেন। তদন্তকারীদের সন্দেহ, ভারতে ঢোকার আগে তাঁকে জাল পরিচয়পত্র সরবরাহ করা হয়েছিল।

এই ঘটনায় তদন্ত অব্যাহত রয়েছে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

বাংলাদেশ আরও সংবাদ

ভারতের বিমানবন্দরে বাংলাদেশি নারী আটক

আজ শুভ বুদ্ধপূর্ণিমা

বাংলাদেশি পাসপোর্ট থাকলে ভিসা ছাড়াই যেতে পারবেন ৩৬ দেশে

সুখি দেশের তালিকার শীর্ষে ফিনল্যান্ড, বাংলাদেশের অবস্থান কত?

চরমপন্থার অভিযোগে মিজানুর রহমান আজহারীর ভিসা বাতিল করল অস্ট্রেলিয়া

ফেরিতে ওঠার সময় পদ্মায় পড়ে গেল যাত্রীসহ বাস, বহু হতাহতের শঙ্কা

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।