সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
নেপালকে ১ মিলিয়ন ডলার সহায়তার ঘোষণা বাংলাদেশের | চ্যানেল খুলনা

নেপালকে ১ মিলিয়ন ডলার সহায়তার ঘোষণা বাংলাদেশের

নেপালের উত্তরাঞ্চলে ভয়াবহ ভূমিধস ও আকস্মিক বন্যায় ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনায় দেশটির ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে ১ মিলিয়ন মার্কিন ডলার (প্রায় ১২ কোটি ৩০ লাখ টাকা) জরুরি অনুদান দেওয়ার ঘোষণা দিয়েছে বাংলাদেশ সরকার। ঢাকা ও কাঠমান্ডুর দীর্ঘদিনের ঐতিহাসিক ও বন্ধুত্বপূর্ণ সম্পর্কের ভিত্তিতেই এই সহায়তার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের চলতি অর্থবছরের বিশেষ বরাদ্দ থেকে এই অর্থ প্রদান করা হচ্ছে। অনুদানের বিষয়টি বর্তমানে চূড়ান্ত অনুমোদনের জন্য অর্থ মন্ত্রণালয়ে প্রক্রিয়াধীন রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

নবম পে-স্কেলের গেজেট কবে, যা জানালেন মন্ত্রিপরিষদসচিব
নেপাল-তিব্বত সীমান্তে আঘাত হানা এই ভয়াবহ দুর্যোগে প্রাণহানির সংখ্যা এরই মধ্যে এক হাজার ছাড়িয়েছে। বুধবার (২ সেপ্টেম্বর) নেপালের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দেওয়া তথ্য অনুযায়ী, আকস্মিক এই বন্যার পর দেশটিতে এখন পর্যন্ত ১ হাজার ১১৪ জনের লাশ উদ্ধার করা হয়েছে। এ ছাড়া দেশটিতে এখনও নিখোঁজ রয়েছেন ৩ হাজার ৯১৬ জন।

অন্যদিকে, এই দুর্যোগের প্রভাব পড়েছে চীনের অংশেও। সেখানে অন্তত ১৬ জন নিহতের খবর পাওয়া গেছে। চীনের অংশে এখনও নিখোঁজ রয়েছেন আরও ৫৪৬ জন, যাদের মধ্যে ২৬১ জনই বিদেশি নাগরিক

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

বাংলাদেশ আরও সংবাদ

কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি নিহত

ভারতের বিমানবন্দরে বাংলাদেশি নারী আটক

আজ শুভ বুদ্ধপূর্ণিমা

বাংলাদেশি পাসপোর্ট থাকলে ভিসা ছাড়াই যেতে পারবেন ৩৬ দেশে

সুখি দেশের তালিকার শীর্ষে ফিনল্যান্ড, বাংলাদেশের অবস্থান কত?

চরমপন্থার অভিযোগে মিজানুর রহমান আজহারীর ভিসা বাতিল করল অস্ট্রেলিয়া

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।