সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শুক্রবার , ৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ২২শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
ভাই ভাই ফুটবল টুর্ণামেন্টে মোল্লাহাটকে পরাজিত করে সেমি ফাইনালে চিতলমারী | চ্যানেল খুলনা

ভাই ভাই ফুটবল টুর্ণামেন্টে মোল্লাহাটকে পরাজিত করে সেমি ফাইনালে চিতলমারী

বাগেরহাটের মোল্লাহাটের দত্তডাঙ্গা সমাজ সেবা একতা যুব সংঘের উগ্যোগে আয়োজিত ভাই ভাই ফুটবল টুর্ণামেন্ট-২০২৩ এ স্বাগতিক মোল্লাহাটের দত্তডাঙ্গা শান্তমোল্লা ফুটবল একাদশকে ১-শূণ্য গোলে পরাজিত করে চিতলমারীর গরীবপুর দাদা ভাই ফুটবল একাদশ সেমি ফাইনালে উত্তীর্ণ হয়েছে।

শনিবার (৯ সেপ্টেম্বর) সকাল ১০ টায় অভয় চরণ মাধ্যমিক একাডেমি চত্বরে অনুষ্ঠিত টুর্ণামেন্টে বিদ্যালয়ের সভাপতি আশিকুল আলম তন্ময়ের সার্বিক পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোল্লাহাট উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহীনুল আলম ছানা মিয়া। বিশেষ অতিথি ছিলেন দত্তডাঙ্গ অভয় চরণ মাধ্যমিক একাডেমির প্রধান শিক্ষক অমিতোষ কুমার গাইন, বিশিষ্ট সমাজ সেবক আজাদ মিয়া, শেখ মনিরুজ্জামান মনি, গোলবার হোসেন মুন্সী, সাংবাদিক মফিজুর রহমান, প্রধান শিক্ষক বরেন্দ্রনাথ হালদার, আক্তারুজ্জামানসহ এলাকার গণ্যমান্য ব্যক্তি বর্গ।

জয়ের ব্যাপারে সন্তোষ প্রকাশ করে চিতলমারীর গরীবপুর দাদা ভাই ফুটবল একাদশের পরিচালক অ্যাডভোকেট প্রতাম মণ্ডল বলেন, স্বাগতিক মোল্লাহাট দলকে পরাজিত করে আমাদের টিম প্রথম পর্বে জয়ী হয়েছে। আমি খেলোয়ার ও শুভাকাঙ্খিদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।

https://channelkhulna.tv/

বাগেরহাট আরও সংবাদ

জাপান-কোরিয়াগামী যুবকদের ভাষা ও ট্রেডভিত্তিক দক্ষতায় ফকিরহাটে স্মার্ট স্কিল প্রশিক্ষণ সম্পন্ন

সুন্দরবনে করিম শরীফ বাহিনীর ৩ সদস্য আটক, অস্ত্র ও গুলিসহ উদ্ধার ৪ জিম্মি জেলে

সুন্দরবনে অস্ত্র ও গুলিসহ বনদস্যু ‘মেজ জাহাঙ্গীর’ আটক

ফকিরহাটে মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা বৃত্তি প্রদান

মরহুম বেল্লাল হোসেন স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

ফকিরহাটে ডাকাতি হওয়া ট্রাক মালামাল সহ উদ্ধার : আটক ২

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।