সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
ভদ্রার তীরে নাম ফলক স্মৃতি স্তম্ভ পুনঃস্থাপনের দাবি জানিয়েছে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি | চ্যানেল খুলনা

ভদ্রার তীরে নাম ফলক স্মৃতি স্তম্ভ পুনঃস্থাপনের দাবি জানিয়েছে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি

চুকনগরে ১৯৭১ সালের ২০ মে যে নৃশংস গণহত্যা সংগঠিত হয়েছিল সেই গণহত্যার শিকার খুলনা জেলার বৈঠাঘাটা থানার গাইন পরিবারের ৭জন শহিদ হয়েছিল। তাদের স্মৃতি স্মরণে গাইন পরিবারের পক্ষ থেকে চুকনগর ঐতিহাসিক ভদ্রা নদীর তীরে অবস্থিত কালী মন্দিরের পাশে নাম ফলক স্মৃতি স্থাপন করা হয়। কিন্তু মন্দির কর্তৃপক্ষ স্মৃতি স্তম্ভটি অপসারণ করেন। ফলে মুক্ত চেতনা মানুষের মনে ক্ষোভের সৃষ্টি হয়েছে। এ ব্যাপারে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির খুলনা জেলা সভাপতি শেখ বাহারুল আলম ও সাধারণ সম্পাদক মহেন্দ্র নাথ সেন জানান চুকনগর গণহত্যা বিশ্বের সর্ববৃহৎ গণহত্যা, এর শহিদের স্মৃতিফলক কিংবা স্মৃতি সৌধ সংরক্ষণ অতীব জরুরি। কোনভাবে অপসারণ করা যাবে না। তাহলে আগামী প্রজন্ম চুকনগরের ইতিহাস ভুলে যাবে। তিনি স্মৃতি ফলকটি পুনঃস্থাপনের দাবি জানিয়েছেন। সেই সাথে তীব্র নিন্দা জানিয়েছেন। অন্যদিকে চুকনগর গণহত্যা ৭১ স্মৃতিরক্ষা পরিষদের সভাপতি এবিএম শফিকুল ইসলাম জানান চুকনগরের গণহত্যা ইতিহাস বিরল। নদীর পাড়ে নাম ফলক স্মৃতি অপসারণ নিন্দনীয়। ফলক থাকাতে মন্দিরের অবকাঠামো উন্নয়নের কোন ব্যাহত হত না। বরং দর্শনার্থীরা ইতিহাস সম্পর্কে আরো জানতে পারতো। তিনি শহিদের স্মৃতি ফলক স্থাপনের দাবি করেছেন।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

প্রেস রিলিজ আরও সংবাদ

সৌরবিদ্যুৎ উৎপাদন ও গবেষণায় কুয়েটে চীনা প্রতিষ্ঠানের আগ্রহ

সাংবাদিকসহ বিভিন্ন পরিচয়ে চাঁদাবাজি ও গুজব ঠেকাতে কেএমপি’র তিন দফা নির্দেশনা

দৌলতপুর জোন ও লবণচরা থানার কার্যক্রম পর্যালোচনা করলেন পুলিশ কমিশনার

খুলনা মহানগর ছাত্রদলের নাম ভাঙিয়ে অপকর্ম করলে আইনি ব্যবস্থা নেওয়ার দাবি

খুলনার ১২ নম্বর ওয়ার্ডে ছয় মাসব্যাপী পরিচ্ছন্নতা মিশন শুরু

বিশেষ শিশুদের পরিচর্যা ও বিকাশে খুলনায় প্যারেন্টিং ওয়ার্কশপ

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।