সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
বেনজীর দুবাইয়ে আছেন, ফিরিয়ে এনে বিচার করা হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী | চ্যানেল খুলনা

বেনজীর দুবাইয়ে আছেন, ফিরিয়ে এনে বিচার করা হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে অবস্থান করছেন বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তিনি বলেন, বেনজীর ক্যারিবীয় দ্বীপরাষ্ট্র সেন্ট লুসিয়ায় যাননি। তাকে দুবাই থেকে দেশে ফিরিয়ে এনে বিচারের আওতায় আনা হবে।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে তিনি এসব কথা বলেন।

সংসদে সরকারি ও বিরোধী দলের সদস্যরা বেনজীর আহমেদকে দেশে ফিরিয়ে দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানান। এ নিয়ে সংসদে ৩০ মিনিটের বেশি সময় আলোচনা হয়।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, বেনজীরের বিরুদ্ধে হত্যা ও অন্যান্য অভিযোগ রয়েছে। তাকে দেশে ফিরিয়ে আনতে সরকার কাজ করছে এবং সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশ দূতাবাস সতর্ক রয়েছে। আইনি প্রক্রিয়ার মাধ্যমে তাকে দেশে ফিরিয়ে এনে বিচার করা হবে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

জাতীয় আরও সংবাদ

বেনজীর দুবাইয়ে আছেন, ফিরিয়ে এনে বিচার করা হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

২৪ ঘণ্টার বেশি আটকে রেখে গ্রেপ্তার না দেখালে ‘গুম’: চিফ প্রসিকিউটর

ষড়যন্ত্রকারী আপনাদের ভেতরেও আছে, আমাদের ভেতরেও আছে: আইজিপি

কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী

জাতিসংঘ অধিবেশনের আগে প্রধানমন্ত্রীর ভারত সফরের সম্ভাবনা নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

মসজিদ-মন্দিরে সমান অনুদান দেওয়া হচ্ছে: অর্থ ও পরিকল্পনামন্ত্রী

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।