সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
বীর মুক্তিযোদ্ধা শেখ আব্দুল করিম স্মৃতি কেরাম ও দাবা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ | চ্যানেল খুলনা

বীর মুক্তিযোদ্ধা শেখ আব্দুল করিম স্মৃতি কেরাম ও দাবা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

খুলনা মহানগরের ১৬ নং ওয়ার্ড শ্রমিকলীগের উদ্যোগে মহান বিজয় দিবস ও বিজয়ের সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে গতকাল (২৭-১২-‘২১) বীর মুক্তিযোদ্ধা শেখ আব্দুল করিম স্মৃতি কেরাম ও দাবা প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে নগরীর বয়রা, পূজা খোলায়। ১৬ নং ওয়ার্ড শ্রমিকলীগের সভাপতি মনির হোসেনের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা মহানগর আওয়ামীলীগের সম্মানিত সাধারন সম্পাদক সাবেক ছাত্রনেতা জননেতা জনাব এম. ডি. এ বাবুল রানা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর আওয়ামীলীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক সাবেক ছাত্রনেতা, সাবেক ভিপি শেখ ফারুক হাসান হিটলু, ১৬ নং ওয়ার্ড কাউন্সিলর ও মহানগর আওয়ামীলীগের সদস্য আনিছুর রহমান বিশ্বাস, ১৬ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি শেখ আবিদ উল্লাহ্, সাধারন সম্পাদক শেখ হাসান ইফতেখার চালু, মহানগর শ্রমিকলীগের সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব মোঃ আলাউদ্দীন এবং মহানগর যুবলীগের সদস্য রোজী ইসলাম নদী। উপস্থিত ছিলেন ইসলামিয়া কলেজের ভাইস প্রিন্সিপ্যাল মোঃ আওছাফুর রহমান, খুলনা ইসলামিয়া কলেজিয়েট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুস সালাম আকুঞ্জী, হাজী ফয়েজ উদ্দীন উচ্চ বালিকা বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক অনুপ কুমার বৈরাগী। বাচ্চু শেখের পরিচালনায় উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ওয়ার্ড আওয়ামীলীগ সহসভাপতি শেখ আরিফ উল্লাহ্, শেখ হাসান বখতিয়ার বাকু, রফিকুল ইসলাম খান মুকুল, তপন বালা, শিক্ষক এফ. এম. জামিল আখতার, বিশিষ্ট ব্যবসায়ী জিয়াউল আহসান টিটু, রকিবুল ইসলাম পলাশ, মহানগর কৃষকলীগ নেতা মোঃ আলমগীর মল্লিক, মোঃ আইয়ুব আলী, কলামিস্ট ও আওয়ামীলীগ নেতা মোঃ নজরুল ইসলাম, আশরাফ আলী হাওলাদার শিপন, আল মামুন সুমন মোল্লা, জিয়াউর রহমান জিয়া, নিতাই রায়, আহসান উল্লাহ মুক্ত, আল মাসুম খান, মাসুদুর রহমান বাঘা, শেখ ফিরোজ আহমেদ, শেখ হাসান মাহমুদ টোটন, এস এম আবিদ হোসেন, জাহাঙ্গীর বন্দ, এম. এ. ওহাব বুলবুল, শেখ সুজা, মহানগর কৃষকলীগ নেতা আল আমিন রাব্বী, শেখ শাহাজালাল, শেখ মহর আলী, ছাত্রলীগ নেতা রিয়াজুল, নোমান সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠান শেষে প্রধান অতিথি কেরাম ও দাবা প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

প্রেস রিলিজ আরও সংবাদ

কুয়েটে প্রথম ও বৃহত্তম অটোডেস্ক রেভিট ওয়ার্কশপ

বাংলাদেশের অগ্রযাত্রা বাঁধাগ্রস্ত করতে ফ্যাসিবাদের নানামুখী ষড়যন্ত্র তরুণ প্রজন্মকে রুখে দিতে হবে

খুলনা মহানগর ও জেলা বিএনপি’র যৌথ সমাবেশ ও মিছিল ২৬ সেপ্টেম্বর

খুলনা আঞ্চলিক নির্মাণ শ্রমিক ইউনিয়ন অফিসে মেডিকেল ক্যাম্প স্থাপন

ইসলামী ব্যাংকে পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতে খুলনায় বিক্ষোভ

মহানবীর আদর্শ অনুসরণে শিক্ষার্থীদের আহ্বান কেসিসি প্রশাসকের

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।