
খুলনা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন বিসিবির পরিচালক নির্বাচিত হওয়ায় মঙ্গলবার (২৩ জুন) খুলনা প্রেসক্লাবে মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের পক্ষ থেকে নেতৃবৃন্দ ফুলেল শুভেচ্ছা জানান।
নেতৃবৃন্দ আশা প্রকাশ করেছেন তার নেতৃত্বে খেলাধুলা আরো গতিশীল হবে।
এ সময় উপস্থিত ছিলেন মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সভাপতি ও খুলনা জেলা সাংবাদিক কল্যাণ ট্রাস্টের সদস্য আতিয়ার পারভেজ, সাধারণ সম্পাদক হাসান আহমেদ মোল্লা, খুলনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ তরিকুল ইসলাম, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাবেক সহ-সভাপতি আলহাজ্ব আবু তৈয়ব, খুলনা প্রেস ক্লাবের সহ-সভাপতি সোহরাব হোসেন, যুগ্ম সম্পাদক বেল্লাল হোসেন সজল, কণক রহমান, খাইরুল আলম, কবির মুন্সি, রাজু হাওলাদার, মেহেদী হাসান, ফকির শহিদুল ইসলাম, রাজু আহমেদ প্রমুখ।


