সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ উপলক্ষ্যে প্রতিযোগিতা | চ্যানেল খুলনা

বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ উপলক্ষ্যে প্রতিযোগিতা

খুলনা জেলা প্রশাসনের সহযোগিতায় বাংলাদেশ শিশু একাডেমি খুলনা জেলা কার্যালয়ের আয়োজনে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ-২০২২ উপলক্ষ্যে বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করেছে।
৪ অক্টেবার সকাল সাড়ে নয়টায় বাংলাদেশ শিশু একাডেমি খুলনা জেলা কার্যালয়ের চত্বরে আলোচনা সভা ও উদ্বোধন অনুষ্ঠান। সকাল ১০টায় আন্তর্জাতিক কন্যা শিশু দিবস উপলক্ষ্যে চিত্রাংকন প্রতিযোগিতা,     ক-বিভাগ: শিশু থেকে ৪র্থ শ্রেণি পর্যন্ত। বিষয়: ইচ্ছেমতো। খ-বিভাগ: ৫ম থেকে ৭ম শ্রেণি, বিষয়: শিশু অধিকার। গ-বিভাগ: ৮ম থেকে ১০ম শ্রেণি, বিষয়: শিশুর সুরক্ষ। সকল বিভাগের মাধ্যম জল রং/প্যাস্টেল রং/পোষ্টার রং। কেবল কন্যা শিশুদের জন্য।
৬ অক্টোবর সকাল ১০টায় খুলনা ডলমিল মোড় সুইড বুদ্ধি প্রতিবন্ধী স্কুলে চিত্রাংকন প্রতিযোগিতা, কেবল বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের জন্য। ক-বিভাগ: প্রথম থেকে ১০ম শ্রেণি পর্যন্ত, বিষয়: ইচ্ছেমতো। খুলনা শিশু একাডেমিতে সকাল ১০টায় কবিতা আবৃত্তি প্রতিযোগিতা, কেবল শিশু একাডেমির প্রাক প্রাথমিক ও শিশু বিকাশ শিক্ষা কেন্দ্রের শিশুদের জন্য। ক-বিভাগ: শিশু বিকাশ কেন্দ্র এবং খ-বিভাগ প্রাক প্রাথমিক শিক্ষা কেন্দ্র, বিষয়: যে কোন কবিতা।
৮ অক্টোবর সকাল ১০টায় মুজগুন্নি শিশু বিকাশ কেন্দ্রে কবিতা আবৃত্তি প্রতিযোগিতা, কেবল শিশু একাডেমি কর্তৃক পরিচালিত শিশু বিকাশ কেন্দ্রের শিশুদের জন্য। ক-বিভাগ: প্রথম থেকে ৫ম শ্রেণি এবং  খ-বিভাগ ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণি পর্যন্ত। বিষয়: যে কোন কবিতা।
১০ অক্টোবর সকাল সাড়ে নয়টায় খুলনা শিশু একাডেমিতে দেশাত্মবোধক সংগীত প্রতিযোগিতা, সকল শিশুর জন্য। ক-বিভাগ: প্রথম থেকে ৫ম শ্রেণি এবং খ-বিভাগ ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণি পর্যন্ত। সকাল ১১টায় গল্পবলা প্রতিযোগিতা, কেবল পথশিশু, শ্রমজীবী এবং সুবিধাবঞ্চিত শিশুদের জন্য। ক-বিভাগ: ৬ থেকে ১৮ বছর বয়স পর্যন্ত।
১১ অক্টোবর সকাল সাড়ে নয়টায় চিত্রাংকন প্রতিযোগিতা, সকল শিশুর জন্য। ক-বিভাগ: শিশু থেকে ৪র্থ শ্রেণি, বিষয়: ইচ্ছেমতো। খ-বিভাগ: ৫ম থেকে ৭ম শ্রেণি, বিষয়: শিশু অধিকার এবং গ-বিভাগ: ৮ম থেকে ১০ম শ্রেণি পর্যন্ত, বিষয়: শিশুর সুরক্ষা। সকল বিভাগের মাধ্যম জল রং/প্যাস্টেল রং/পোষ্টার রং।
উল্লেখ্য, চিত্রাংকন প্রতিযোগিতার কাগজ বাংলাদেশ শিশু একাডেমি সরবরাহ করবে এবং অন্যান্য সরঞ্জামাদি প্রতিযোগীদের সাথে আনতে হবে।
১১ অক্টোবর সকাল ১১টায় সমাপনী, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হবে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

প্রেস রিলিজ আরও সংবাদ

কুয়েটে প্রথম ও বৃহত্তম অটোডেস্ক রেভিট ওয়ার্কশপ

বাংলাদেশের অগ্রযাত্রা বাঁধাগ্রস্ত করতে ফ্যাসিবাদের নানামুখী ষড়যন্ত্র তরুণ প্রজন্মকে রুখে দিতে হবে

খুলনা মহানগর ও জেলা বিএনপি’র যৌথ সমাবেশ ও মিছিল ২৬ সেপ্টেম্বর

খুলনা আঞ্চলিক নির্মাণ শ্রমিক ইউনিয়ন অফিসে মেডিকেল ক্যাম্প স্থাপন

ইসলামী ব্যাংকে পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতে খুলনায় বিক্ষোভ

মহানবীর আদর্শ অনুসরণে শিক্ষার্থীদের আহ্বান কেসিসি প্রশাসকের

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।