সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত | চ্যানেল খুলনা

বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

খুলনায় বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান আজ (মঙ্গলবার) দুপুরে জেলা শিশু একাডেমিতে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ সাদিকুর রহমান খান। খুলনা জেলা প্রশাসন, জেলা শিশু একাডেমি, জেলা মহিলা বিষয়ক দপ্তর, জেজেএস ও ইসলামিক রিলিফ বাংলাদেশ যৌথভাবে এই অনুষ্ঠানের আয়োজন করে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন খুলনা বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক শেখ সাদি ভূঞা, ইসলামিক রিলিফ বাংলাদেশ খুলনা এর সিনিয়র প্রজেক্ট অফিসার মোঃ জাকারিয়া ও জেজেএস’র পরিচালক (প্রোগ্রাম) এমএম চিশতি। স্বাগত জানান জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মো: আবুল আলম।

অতিথিরা বলেন, শিশুদের শিক্ষিত ও ভাল মানুষ হিসেবে তৈরি করতে হবে। শিশুদের পরিপূর্ণ বিকাশের লক্ষ্যে তাদের মধ্যে শৈশব থেকেই দেশপ্রেম ও মানবিক গুণাবলির উন্মেষ ঘটাতে হবে। শিশুর অধিকার রক্ষায় সকলকে এগিয়ে আসতে হবে। তাদের অবহেলা করার কোন সুযোগ নেই। এরাই আগামী দিনে সকল ক্ষেত্রে নেতৃত্ব দেবে।

অনুষ্ঠানে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিশুদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

প্রেস রিলিজ আরও সংবাদ

খুলনা বিশ্ববিদ্যালয়ে ইফেক্টিভ অফিস ম্যানেজমেন্ট শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত

বিসিবি পরিচালক নির্বাচিত হওয়ায় তুহিনকে মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের শুভেচ্ছা

জোয়ারের সময়ে নদীতে বৃষ্টির পানি নিষ্কাশিত না হওয়ায় কিছু স্থানে জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে

খুলনাকে পরিকল্পিত নগরী গড়তে সবাইকে একযোগে কাজ করতে হবে

খুলনা বিশ্ববিদ্যালয়ে কোলাবরেটিভ রিসার্চ ইন সোশ্যাল সায়েন্স বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

রোহিঙ্গাদের জন্য অতিরিক্ত ১.৪ কোটি ইউরো সহায়তা ঘোষণা ইইউর

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।