সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
বিশ্ব পরিবেশ দিবসে খুলনায় এনসিপির দক্ষিণ অঞ্চলের সংগঠকের উদ্যোগে বৃক্ষরোপণ | চ্যানেল খুলনা

বিশ্ব পরিবেশ দিবসে খুলনায় এনসিপির দক্ষিণ অঞ্চলের সংগঠকের উদ্যোগে বৃক্ষরোপণ

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের সংগঠক ওয়াহিদুজ্জামানের উদ্যোগে খুলনায় ব্যাপক বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৫ জুন) দিনব্যাপী খালিশপুর ইদগাহ ময়দান, বায়তুল ফালাহ মাদ্রাসা, হাউজিং ৩ তলা এবং চরেরহাট এলাকায় প্রায় ২০০টি বনজ, ফলদ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়। রোপণকৃত বৃক্ষের মধ্যে ছিল মেহগনি, মালটা, আমড়া, সেগুন ও নিমসহ বিভিন্ন প্রজাতির গাছ।

উক্ত কর্মসূচিতে উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় সংগঠক (দক্ষিণাঞ্চল) ওয়াহিদুজ্জামান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের খুলনা মহানগর শাখার সিনিয়র যুগ্ম আহ্বায়ক ফাহমিদ ইয়াসি, যুগ্ম আহ্বায়ক হাসিবুর রহমান সোহানসহ জাতীয় নাগরিক পার্টির স্থানীয় নেতৃবৃন্দ।

জাতীয় নাগরিক পার্টি দক্ষিণাঞ্চলের সংগঠক ওয়াহিদুজ্জামান জানান, পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণ একটি গুরুত্বপূর্ণ সামাজিক দায়িত্ব। তরুণ প্রজন্মের আকাঙ্ক্ষা হচ্ছে একটি সবুজ, নিরাপদ ও বাসযোগ্য ভবিষ্যৎ আর সেই ভবিষ্যৎ গঠনে আমাদের সক্রিয় ভূমিকা রাখতে হবে। আমরা বিশ্বাস করি, এমন উদ্যোগে তরুণদের সম্পৃক্ততা বৃদ্ধি পেলে একটি সচেতন ও পরিবেশবান্ধবসমাজ গড়ে উঠবে।

তিনি আরও বলেন, ভবিষ্যতে আরও বড় পরিসরে এই কর্মসূচি অব্যাহত থাকবে এবং দেশের অন্যান্য অঞ্চলেও এটি ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা রয়েছে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

প্রেস রিলিজ আরও সংবাদ

৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপযাপন উপলক্ষ্যে কেসিসির বিভিন্ন কর্মসূচি গ্রহণ

প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো সামাজিক ও মানবিক দায়িত্ব

খুলনায় নৌযান শুমারি বিষয়ক অবহিতকরণ সেমিনার অনুষ্ঠিত

খুবি উপাচার্যের সাথে খুকৃবির নবনিযুক্ত উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

জুলাই সনদের প্রতিটি দফা বাস্তবায়ন না হওয়া পর্যন্ত শ্রমিকরা ঘরে ফিরে যাবে না : মাহফুজুর রহমান

কেডিএ রূপসা নতুন বাজারকে আধুনিক, ব্যবসা বান্ধব করতে একটি প্রকল্প হাতে নিয়েছি : মনা

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।