সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
বিমান থেকে নামিয়ে যুক্তরাজ্যগামী নারীকে গ্রেপ্তার | চ্যানেল খুলনা

বিমান থেকে নামিয়ে যুক্তরাজ্যগামী নারীকে গ্রেপ্তার

প্রতারণা মামলায় আদালতের দেওয়া বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা অমান্য করে দেশ ছাড়ার চেষ্টা করার সময় সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এক যুক্তরাজ্যপ্রবাসী নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রবিবার (১২ জুলাই) সকাল সাড়ে ৮টার দিকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-২০১ ফ্লাইটে যুক্তরাজ্যের উদ্দেশে রওনা হওয়ার সময় তাকে আটক করা হয়।

সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (গণমাধ্যম) মো. মনজুরুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেপ্তার হওয়া নারীর নাম মাকসুদা চৌধুরী (৫৬)। তিনি যুক্তরাজ্যপ্রবাসী এবং মৌলভীবাজার সদর উপজেলার রাউতগাঁও গ্রামের শাহ মো. ছালেক হোসেনের স্ত্রী।

পুলিশ জানায়, প্রতারণা সংক্রান্ত একটি মামলায় তার বিদেশযাত্রার ওপর আদালতের নিষেধাজ্ঞা থাকায় বিমানবন্দরে ইমিগ্রেশন প্রক্রিয়ার সময় তাকে গ্রেপ্তার করা হয়।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

সারাদেশ আরও সংবাদ

স্ত্রীকে হত্যার পর দুই সন্তানকে তালাবদ্ধ ঘরে রেখে পালালেন বাবা

মামলার খরচ জোগাতে ফের ইয়াবা কারবার, ‘টোয়েন্টি জসিম’ গ্রেপ্তার

বাড়ির ছাদে ইয়াবা সেবনে বাধা দেওয়ায় স্কুলশিক্ষকসহ চারজনকে হত্যা

সাক্ষীর গায়ে পেট্রল ঢেলে আগুন দিল আসামি

মাদকের টাকা না পেয়ে বাবাকে পিটিয়ে হত্যার চেষ্টা, যুবক গ্রেপ্তার

এনএসআই পরিচয়ে প্রেম, সাড়ে ১০ লাখ টাকা আত্মসাৎ-ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।