সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শনিবার , ২৬শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ৯ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
বিপিজে খুলনা জেলা শাখার নব-নির্বাচিতদের সাথে খুলনা প্রেসক্লাব নেতৃবৃন্দের মতবিনিময় বিনিময় | চ্যানেল খুলনা

বিপিজে খুলনা জেলা শাখার নব-নির্বাচিতদের সাথে খুলনা প্রেসক্লাব নেতৃবৃন্দের মতবিনিময় বিনিময়

বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন খুলনা জেলা শাখার নব-নির্বাচিত নেতৃবৃন্দের সাথে খুলনা প্রেসক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদকের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ২৩ জুলাই বৃহস্পতিবার দুপুর ১২ টায় খুলনা প্রেসক্লাবের সম্মেলন কক্ষে সংগঠনের নব-নির্বাচিত সভাপতি মোঃ জাহিদুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নাজমুল হক পাপ্পুর পরিচালনায় এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন খুলনা জেলা শাখার নব-নির্বাচিত নেতৃবৃন্দকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বক্তৃতা করেন খুলনা প্রেসক্লাবের সভাপতি এস এম নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক মামুন রেজা, যুগ্ম-সম্পাদক কামাল হোসেন, সিনিয়র সাংবাদিক তৈয়ব আবু । এ সময় উপস্থিত ছিলেন সিনিয়র ফটো সাংবাদিক মোঃ আনোয়ারুল ইসলাম কাজল, সংগঠনের নব-নির্বাচিত সহ-সভাপতি দেবব্রত রায়, এস এম বাহাউদ্দিন, যুগ্ম-সম্পাদক কাজী ফজলে রাব্বি শান্ত, মোঃ হেলাল মোল্লা, কোষাধ্যক্ষ সাগর সরকার, দপ্তর ও প্রচার সম্পাদক সোহেল রানা, নির্বাহী সদস্য মাঞ্জারুল ইসলাম, সদস্য মামুন হাওলাদার, তুফান গাইন, শেখ শান্ত। মতবিনিময় শেষে বিপিজে খুলনা জেলা শাখার নব-নির্বাচিত নেতৃবৃন্দ খুলনা প্রেসক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদকে ফুলেল শুভেচ্ছা জানান।

https://channelkhulna.tv/

প্রেস রিলিজ আরও সংবাদ

পারস্পরিক সহযোগিতায় মানবতার কল্যাণে নিরাপদ ও স্বাস্থ্যকর খুলনা গড়ে তোলা সম্ভব

সুন্দরবনকেন্দ্রিক গবেষণায় গ্লোবাল হাব হবে খুবির আইআইএসএসসিই : উপাচার্য

জাসাস নেতা রেজাউল ইসলাম রেজার ইন্তেকাল, শোক

কুয়েটে আন্তঃহল ইনডোর প্রতিযোগিতা ২০২৬ এর পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

খুবির ফার্মেসী ডিসিপ্লিনে হিট সাব-প্রকল্পের ইনসেপশন কর্মশালা অনুষ্ঠিত

কুয়েট ভিসি ও কেএমপি কমিশনারের সৌজন্য সাক্ষাৎ, ক্যাম্পাসে পুলিশ ফাঁড়ির সম্ভাব্য স্থান পরিদর্শন

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।