সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
বিএল কলেজ শিক্ষার্থীকে কুপিয়ে হত্যার ঘটনায় গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন | চ্যানেল খুলনা

বিএল কলেজ শিক্ষার্থীকে কুপিয়ে হত্যার ঘটনায় গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

জমি ও পূর্ব শত্রুতার জেরে আসিফ রহমান লিয়ন নামে বিএল কলেজ শিক্ষার্থীকে কুপিয়ে হত্যার ঘটনায় গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন তার সহপাঠিরা। সোমবার (১৫ জুলাই) বেলা ১১টায় এ মানববন্ধনের আয়োজন করেন কলেজ শিক্ষার্থীরা। এ মানববন্ধনে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের নেতৃবৃন্দও যোগ দেন।

নিহতের ভাই অনিক রহমান অভিযোগ করে বলেন, ‘জমি ও পূর্ব বিরোধের জেরে পুর্ব পরিকল্পনা অনুযায়ী দেশীয় অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে কলেজছাত্র লিয়ন ও তার বড় ভাই অনিকের ওপর হামলা চালায় প্রতিপক্ষ আলম সিকদারের ছেলে সজিব, হাসান, লিখন, চয়ন, রাজিব, রহমান কাজির ছেলে দুলাল কাজি, দুলালের ছেলে শাকিল সাজ্জাল, হাকিমের ছেলে এনায়েত, ফিরোজের ছেলে আশিক, দুলাল কাজির ছেলে সায়েম, রবের ছেলে আনোয়ার কাজি, সেরাজুদিন্নের ছেলে শামসু কাজিসহ ১৫/২০ জন। অতর্কিতভাবে দেশীয় ধারালো অস্ত্র দিয়ে লিয়নের মাথায় ও পেটে কুপিয়ে গুরুতর আহত করে।

মানববন্ধনে উপস্থিত ছিলেন,খুলনা মহানগর ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক রেজওয়ান মোড়ল, বিএল কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক নিশাত ফেরদৌস অনি, , ছাত্রনেতা মহিদুল, মিরাজ, বাতেন শিকদার, আলামিন, ,রিফাত প্রমুখ সহ সাধারণ শিক্ষার্থীরা।

উল্লখ্য, ঝালকাঠির রাজাপুরে গত ২৭ জুন জমি ও পূর্ব শত্রুতার জেরে বিএল কলেজ শিক্ষার্থী আসিফ রহমান লিয়নকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

প্রেস রিলিজ আরও সংবাদ

খুলনা বিশ্ববিদ্যালয়ে কোলাবরেটিভ রিসার্চ ইন সোশ্যাল সায়েন্স বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

রোহিঙ্গাদের জন্য অতিরিক্ত ১.৪ কোটি ইউরো সহায়তা ঘোষণা ইইউর

সাংবাদিকদের পেশাগত স্বাধীনতা, মর্যাদা নিশ্চিত করতে বর্তমান সরকার বদ্ধপরিকর ঃ মঞ্জু

উপাচার্যের বক্তব্য অস্বীকার ও খুবি সাংবাদিককে প্রশাসনের তলবি চিঠি, খুবিসাসের নিন্দা

প্রকাশিত সংবাদের প্রতিবাদ

সংবাদপত্রের কালো দিবসে এমইউজের কর্মসূচি

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।