সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
বিএনপি’র ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বকুলের দোয়া ও তবারক বিতরণ | চ্যানেল খুলনা

বিএনপি’র ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বকুলের দোয়া ও তবারক বিতরণ

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রূহের মাগফেরাত কামনায়, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও রোগমুক্তি কামনায়, আগামীর রাষ্ট্র নায়ক তারেক রহমানের দীর্ঘায়ু কামনায় ও কেন্দ্রীয় নেতা রকিবুল ইসলাম বকুলের সু-স্বাস্থ্য কামনায় নগরীর ১৫নং ওয়ার্ডের আলম নগরে পাঁচশতাধিক মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়। অনুষ্ঠানের সার্বিক সহযোগীতায় ছিলেন জেলা বিএনপির যুববিষয়ক সম্পাদক মিরাজুর রহমান (মিরাজ)। একই সাথে মুস্তাঈনুল উলুম মাদ্রাসা ও রুলিং মিল মসজিদে দোয়া মাহফিল ও তাবারক বিতরন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মহানগর যুবদলের সাবেক সাধারন সম্পাদক শের আলম শান্টু। এ সময় তিনি বলেন, জিয়াউর রহমানের হাত ধরে যেভাবে এদেশ স্বাধীন হয়েছিল ঠিক তেমনি দেশনায়ক তারেক রহমানের হাত ধরে এদেশে গণতন্ত্র পুন:প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ১৫নং ওয়ার্ড বিএনপি সভাপতি হাবিবুর রহমান বিশ্বাস, জেলা যুবদলের সিনিয়র যুগ্ম সম্পাদক শেখ নাদিমুজ্জামান জনি, জাহিদুল ইসলাম সাবেক সভাপতি খালিশপুর থানা যুবদল, সাইফুল ইসলাম সান্টু যুগ্ম-সম্পাদক খুলনা মহানগর যুবদল, রফিকুল ইসলামসহ দপ্তর সম্পাদক খালিশপুর থানা বিএনপির, আব্দুস সালাম সরদার, আমিন উদ্দিন যুগ্ম সম্পাদক মহানগর যুবদল, যুবদল নেতা শামসুজ্জামান ডিয়ার, লিটু, সেলিম হোসেন, গোলাম কিবরিয়া, আনোয়ার হোসেন, সাজু হাওলাদার, সজীব হাওলাদার, ছাত্রনেতা মেহেদী হাসান, আব্দুস সালাম, আম্মার হোসেন রাজু, মনিরুজ্জামান নয়ন, শামীম, আল-আমিন, পর্ব, মাহবুব হোসেন হিরা, তানভীর, সাগর হোসেন, মিথুন, রোহান প্রমূখ।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

প্রেস রিলিজ আরও সংবাদ

কুয়েটে প্রথম ও বৃহত্তম অটোডেস্ক রেভিট ওয়ার্কশপ

বাংলাদেশের অগ্রযাত্রা বাঁধাগ্রস্ত করতে ফ্যাসিবাদের নানামুখী ষড়যন্ত্র তরুণ প্রজন্মকে রুখে দিতে হবে

খুলনা মহানগর ও জেলা বিএনপি’র যৌথ সমাবেশ ও মিছিল ২৬ সেপ্টেম্বর

খুলনা আঞ্চলিক নির্মাণ শ্রমিক ইউনিয়ন অফিসে মেডিকেল ক্যাম্প স্থাপন

ইসলামী ব্যাংকে পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতে খুলনায় বিক্ষোভ

মহানবীর আদর্শ অনুসরণে শিক্ষার্থীদের আহ্বান কেসিসি প্রশাসকের

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।