সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শনিবার , ২৬শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ৯ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
বিএনপির হামলা উদ্দেশ্যমূলক, অভিযোগ আওয়ামী লীগের | চ্যানেল খুলনা

বিএনপির হামলা উদ্দেশ্যমূলক, অভিযোগ আওয়ামী লীগের

নগরের কাজীর দেউড়ি বিএনপি কার্যালয় সংলগ্ন এলাকায় বিএনপি ও যুবদলের নেতাকর্মীরা আওয়ামী লীগ নেতাদের উপর উদ্দেশ্যমূলকভাবে হামলা করেছে বলে অভিযোগ করেছেন জামালখান ওয়ার্ড আওয়ামী লীগের নেতারা।

বৃহস্পতিবার (২১ জানুয়ারি) চট্টগ্রাম প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এমন অভিযোগ করেন তারা।

লিখিত বক্তব্যে ওয়ার্ড আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মিথুন বড়ুয়া বলেন, আমাদের নেতাকর্মীরা নৌকা প্রতীকের প্রার্থী রেজাউল করিম চৌধুরীর পক্ষে প্রচারণা শেষ করে যাওয়ার সময় বিএনপি ও যুবদলের নেতাকর্মীরা তাদের উপর অতর্কিতভাবে হামলা চালিয়েছে। তারা আমাদের নেতাকর্মীদের ধাওয়া দিয়েছে। আমাদের নেতাকর্মীরা তাদের প্রতিহতের চেষ্টা করেছে।

তিনি বলেন, এ ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে থানায় এজাহার দিয়েছি। আশাকরি প্রশাসন ব্যবস্থা নেবে। নির্বাচন কমিশনের প্রতি অনুরোধ তারা যেন ব্যবস্থা নেয়।

সংবাদ সম্মেলনে জামালখান ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আবুল হাসেম বাবুলসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এর আগে বিএনপি, যুবদল ও ছাত্রদলের ৪৫ নেতাকর্মীর বিরুদ্ধে কোতোয়ালী থানায় মামলা দায়ের করেন মো. মোশারাফুল হক চৌধুরী পাভেল নামে এক ছাত্রলীগ নেতা।

https://channelkhulna.tv/

রাজনীতি আরও সংবাদ

শাপলা চত্বরে হত্যাকাণ্ডে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জামায়াত আমিরের

বিএনপি কীভাবে মুক্তিযুদ্ধের দল হয়? প্রশ্ন জামায়াত নেতা আজহারের

সংরক্ষিত নারী আসনে ৪৯ প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী

শিক্ষার্থীরা গুপ্ত রাজনীতি দেখতে চায় না: সংসদে বিএনপি হুইপ

আপিলেও প্রার্থিতা ফেরত পেলেন না মনিরা শারমিন, যাবেন হাইকোর্টে

রাউজানে ৩ দিনের মাথায় ফের বিএনপি কর্মী খুন

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।