সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
বিএনপির সন্ত্রাস, জঙ্গীবাদ ও মিথ্যাচারের প্রতিবাদে বিক্ষোভ মিছিল শুক্রবার | চ্যানেল খুলনা

বিএনপির সন্ত্রাস, জঙ্গীবাদ ও মিথ্যাচারের প্রতিবাদে বিক্ষোভ মিছিল শুক্রবার

সারাদেশ ব্যাপী রাজনৈতিক কর্মসুচীর নামে বিএনপির সন্ত্রাস, জঙ্গীবাদ ও মিথ্যাচারের প্রতিবাদে শুক্রবার বিক্ষোভ মিছিল করবে খুলনা মহানগর যুবলীগ। শুক্রবার দুপুর তিনটায় দলীয় কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল বের করে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করবে। বৃহষ্পতিবার সন্ধ্যায় দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত বর্ধিত সভায় এ সিদ্ধান্ত নিয়েছে নগর যুবলীগের নেতৃবৃন্দ। নগর যুবলীগের আহবায়ক সফিকুর রহমান পলাশ এর সভাপতিত্বে ও নগর যুবলীগের যুগ্ম আহবায়ক শেখ শাহাজালাল হোসেন সুজন এর পরিচালনায়  সভা অনুষ্ঠিত হয়। এ সময় আরো উপস্থিত ছিলেন নগর যুবলীগ নেতা এস এম হাফিজুর রহমান হাফিজ, রোজী ইসলাম নদী, আব্দুল কাদের শেখ, আবুল হোসেন, মোহাম্মদ আলী, অভিজিৎ চক্রবর্তী দেবু, কবির পাঠান,মোস্তফা শিকদার, ইব্রাহিম মার্সাল, জুয়েল হাসান দিপু, সাজ্জাদুর রহমান লিংকন, মহিদুল ইসলাম মিলন, মশিউর রহমান সুমন, মেহেদী হাসান মোড়ল, রাশেদুল ইসলাম রাশেদ, সাবেক ছাত্রনেতা বাচ্চু মোড়ল, রিপন কবির, বিপুল মজুমদার, থানা ও ওয়ার্ড যুবলীগ নেতা আব্দুল্লাহ আল মামুন মিলন,ইলিয়াস হোসেন লাবু,  আরিফুর রহমান আরিফ, শওকাত হাসান,  সরদার জাকির হোসেন,  হাসান শেখ, আসাদুজ্জামান শাহিন, ইকবাল হোসেন লিটন, ইমরুল ইসলাম রিপন, রাকিবুল ইসলাম, লাবু আহমেদ, এজাজ আহম্মেদ, মিজানুর রহমান,  বাদল সিপাহী, হারুন উর রশিদ, তাজদিকুর রহমান জয়, কাঞ্চন শিকদার, জামাল শেখ, জামিল আহমেদ সোহাগ,  রিয়াজ মাহমুদ চৌধুরী, জিহাদুর রহমান জিহাদ, ইকবাল হোসেন, অলক শীল, রবিউল ইসলাম বাপ্পি, ইউসুফ মোল্লা, নুর এ হেলাল, ফরিদুল ইসলাম, সাকিব হাওলাদার, জনি মিয়া, আশরাফুল ইসলাম মুন, মহিদুল হক শান্ত, সগীর আহমেদ, মফিজুল ইসলাম, কামরুল ইসলাম, শহিদুল ইসলাম লিটন প্রমুখ।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

প্রেস রিলিজ আরও সংবাদ

খুলনা বিশ্ববিদ্যালয়ে ইফেক্টিভ অফিস ম্যানেজমেন্ট শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত

বিসিবি পরিচালক নির্বাচিত হওয়ায় তুহিনকে মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের শুভেচ্ছা

জোয়ারের সময়ে নদীতে বৃষ্টির পানি নিষ্কাশিত না হওয়ায় কিছু স্থানে জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে

খুলনাকে পরিকল্পিত নগরী গড়তে সবাইকে একযোগে কাজ করতে হবে

খুলনা বিশ্ববিদ্যালয়ে কোলাবরেটিভ রিসার্চ ইন সোশ্যাল সায়েন্স বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

রোহিঙ্গাদের জন্য অতিরিক্ত ১.৪ কোটি ইউরো সহায়তা ঘোষণা ইইউর

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।