সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
বিএনপি’র কেন্দ্রীয় ত্রাণ তহবিলে জেলা বিএনপি’র আর্থিক সহায়তা | চ্যানেল খুলনা

বিএনপি’র কেন্দ্রীয় ত্রাণ তহবিলে জেলা বিএনপি’র আর্থিক সহায়তা

বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় দেশে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের জন্য খুলনা জেলা বিএনপির নেতৃবৃন্দ কেন্দ্রীয় ত্রাণ তহবিলে নগদ ৬ লাখ টাকা প্রদান করেছেন। শনিবার (৭ সেপ্টেম্বর) দুপুরে বিএনপি’র জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও কেন্দ্রীয় ত্রাণ কমিটির আহবায়ক প্রফেসর ডা. এ জেড এম জাহিদ হোসেন এবং বিএনপি’র যুগ্ম-মহাসচিব ও কেন্দ্রীয় ত্রাণ কমিটির সদস্য সচিব এ্যাড. আবদুস সালাম আজাদ ত্রাণের অর্থ গ্রহন করেন।

এসময়ে উপস্থিত ছিলেন বিএনপি খুলনা জেলা বিএনপি’র আহবায়ক আমীর এজাজ খান, বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য খান রবিউল ইসলাম রবি, খুলনা জেলা বিএনপি’র সদস্য সচিব এসএম মনিরুল হাসান বাপ্পী, অধ্যাপক ডাঃ গাজী আব্দুল হক, মোল্লা সাইফুর রহমান মিন্টু, মোল্লা মোশাররফ হোসেন মফিজ, আব্দুর রকিব মল্লিক, অধ্যাপক মনিরুল হক বাবুল ও কেএম আশরাফুল আলম নান্নু প্রমূখ। প্রসঙ্গত্ব, বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আহবানে সাড়া দিয়ে বিএনপি’র ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর সকল কর্মসুচি প্রত্যাহার করে এবং নেতাকর্মীদের সহায়তায় খুলনা জেলা বিএনপি’র শীর্ষ নেতৃবৃন্দ এই অর্থ দলের ত্রাণ তহবিলে জমা দিয়েছেন।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

রাজনীতি আরও সংবাদ

বাজেটে এত বড় ছাড় আগে দেখতে পাইনি: মির্জা ফখরুল

স্বল্পোন্নত থেকে উন্নত দেশে উত্তরণের পথে চূড়ান্ত বাধা এই বাজেট: গোলাম পরওয়ার

বিভাজন নয়, বাংলাদেশ সৃষ্টির লক্ষ্য ধরেই দেশটাকে প্রতিষ্ঠিত করতে চায় বিএনপি: মির্জা ফখরুল

এই দেশের মানুষ জামায়াতকে ক্ষমতায় আনবে না: মির্জা ফখরুল

মালয়েশিয়ায় মির্জা আব্বাসকে দেখতে গেলেন গোলাম পরওয়ার

ত্রয়োদশ সংসদ নির্বাচনে জামায়াতের ব্যয় সাড়ে ৪ কোটি টাকা

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।