সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
বিএইচবিএফসি’র নতুন ব্যবস্থাপনা পরিচালক মো. আব্দুল মান্নান | চ্যানেল খুলনা

বিএইচবিএফসি’র নতুন ব্যবস্থাপনা পরিচালক মো. আব্দুল মান্নান

অভিজ্ঞ ব্যাংকার মো. আব্দুল মান্নান ১১ সেপ্টেম্বর ২০২২ তারিখ বাংলাদেশ হাউজ বিল্ডিং ফাইনান্স কর্পোরেশন (বিএইচবিএফসি)’র ব্যবস্থাপনা পরিচালক হিসেবে কাজে যোগদান করেন। বিগত ২০২১ সালের ১৩ সেপ্টেম্বর ব্যবস্থাপনা পরিচালক পদে অভিষিক্ত হওয়ার পর তিনি যথাক্রমে রাষ্ট্রায়াত্ব কর্মসংস্থান ব্যাংক ও রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকে অত্যন্ত সফলতার সাথে ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালনান্তে বিএইচবিএফসি’র প্রধান নির্বাহীর এ পদে দায়িত্বভার গ্রহণ করলেন।
মো. আব্দুল মান্নান ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ফাইনান্স-এ স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জনের পর ১৯৯৩ সালে রাষ্ট্রায়াত্ব জনতা ব্যাংক লিমিটেড-এ সিনিয়র অফিসার পদে যোগদানের মধ্যদিয়ে ব্যাংকিং পেশা শুরু করেন। তিনি জনতা ব্যাংকের বিভিন্ন শাখা এবং সদর দফতরস্থ আন্তর্জাতিক বিভাগে গুরুত্বপূর্ন দায়িত্ব পালন করেন। জনাব মান্নান ১৯৯৯ সালে কর্মসংস্থান ব্যাংকে যোগদান করেন। এ প্রতিষ্ঠানে তিনি যথাক্রমে শাখা ব্যবস্থাপক, আঞ্চলিক ব্যবস্থাপক, উপমহাব্যবস্থাপক, মহাব্যবস্থাপক এবং উপব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব পালন করেন। পরবর্তীতে ২০২০ সালের ১ নভেম্বর তিনি সোনালী ব্যাংক লিমিটেড-এ উপব্যবস্থাপনা পরিচালক পদে যোগদান করেন। জনাব মো. আব্দুল মান্নান চাকুরীকালীন ব্যবসায় প্রশাসনে স্নাতকোত্তর (এমবিএ) ডিগ্রী অর্জনের পাশাপাশি ব্যাংকিং ডিপ্লোমা (ডিএআইবিবি) অর্জন করেন।
এছাড়াও, তিনি দেশি-বিদেশি বিভিন্ন প্রতিষ্ঠানের উল্লেখযোগ্য সংখ্যক প্রশিক্ষণ কোর্স অত্যন্ত সফলতার সাথে সমাপ্ত করেন। জনাব মান্নান ১৯৬৭ সালের ৩০ জুন জামালপুর জেলার সরিষাবাড়ী উপজেলার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

প্রেস রিলিজ আরও সংবাদ

কুয়েটে প্রথম ও বৃহত্তম অটোডেস্ক রেভিট ওয়ার্কশপ

বাংলাদেশের অগ্রযাত্রা বাঁধাগ্রস্ত করতে ফ্যাসিবাদের নানামুখী ষড়যন্ত্র তরুণ প্রজন্মকে রুখে দিতে হবে

খুলনা মহানগর ও জেলা বিএনপি’র যৌথ সমাবেশ ও মিছিল ২৬ সেপ্টেম্বর

খুলনা আঞ্চলিক নির্মাণ শ্রমিক ইউনিয়ন অফিসে মেডিকেল ক্যাম্প স্থাপন

ইসলামী ব্যাংকে পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতে খুলনায় বিক্ষোভ

মহানবীর আদর্শ অনুসরণে শিক্ষার্থীদের আহ্বান কেসিসি প্রশাসকের

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।