সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা সোমবার , ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
বাস-ট্রাক-প্রাইভেট কারের ত্রিমুখী সংঘর্ষ, আহত ৬৩ | চ্যানেল খুলনা

বাস-ট্রাক-প্রাইভেট কারের ত্রিমুখী সংঘর্ষ, আহত ৬৩

Oplus_131072

নরসিংদীর ঢাকা-সিলেট মহাসড়কের বাস-ট্রাক-প্রাইভেটকারের ত্রিমুখী সংঘর্ষে ৬৩ জন আহত হয়েছে। শনিবার (২২ ফেব্রুয়ারি) সকালে সদর উপজেলার বাসাইল এলাকায় সড়ক ও জনপথ বিভাগের সামনে এই দুর্ঘটনা ঘটে। আহতদের মধ্যে দুইজনকে গুরুতর অবস্থায় ঢাকা পাঠানো হয়েছে।

পুলিশ ও স্থানীয়রা জানান, শনিবার সকালে ঢাকা-সিলেট মহাসড়কের বাসাইল এলাকায় সিলেটমুখী মালবোঝাই একটি ট্রাকের সঙ্গে ঢাকামুখী একটি যাত্রীবাহী বাসের সঙ্গে সংঘর্ষ হয়। এসময় পাশে অপর একটি প্রাইভেট কারেও সংঘর্ষ ঘটে।

এতে বাস ট্রাক ও প্রাইভেটকারে থাকা ৬৩ জন যাত্রী আহত হন। আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে গুরুতর আহত অবস্থায় বাসের এক যাত্রী ও ট্রাকের চালককে উন্নত চিকিৎসার জন্য ঢাকা পাঠানো হয়। বাকি আহতরা প্রাথমিক চিকিৎসা শেষে বাড়ি চলে যান।

ইটাখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনির হোসেন জানান, সকালে নরসিংদী সদরের বাসাইল এলাকায় একটি বাস ও মালবোঝাই একটি ট্রাকের সংঘর্ষ হয়। এসময় পেছনে থাকা একটি প্রাইভেট কার এসে দুর্ঘটনাকবলিত বাসে ধাক্কা মারে। এতে অর্ধশতাধিক যাত্রী আহত হয়। দুর্ঘটনাকবলিত গাড়ি তিনটি পুলিশ হেফাজতে আছে। এবিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

https://channelkhulna.tv/

সারাদেশ আরও সংবাদ

আমির হামজাকে গ্রেপ্তারে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ আদালতের

স্বামীকে হত্যার পর লাশ টুকরা করে নদীর পাড় ও ঘেরে ফেলেছেন স্ত্রী: পুলিশ

ময়মনসিংহে চোরাই মোটরসাইকেল উদ্ধার, ছাত্রদল নেতাসহ গ্রেপ্তার ৩

গুলিতে আহত সেই স্কুলছাত্রীর মৃত্যু, শোকে স্তব্ধ পরিবার

গ্রেপ্তারের ভয়ে ইয়াবা গিলে ফেললেন যুবক, গুরুতর অবস্থায় ঢাকায় প্রেরণ

ওমানে গাড়ির ভেতর থেকে প্রবাসী চার ভাইয়ের মরদেহ উদ্ধার

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।