সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
বাগেরহাট পর্যটন ফোরামের কার্যনির্বাহী কমিটি গঠন | চ্যানেল খুলনা

বাগেরহাট পর্যটন ফোরামের কার্যনির্বাহী কমিটি গঠন

বাগেরহাটে পর্যটন উদ্যোক্তাদের সংগঠন ‘বাগেরহাট পর্যটন ফোরাম’ এর তিন বছর মেয়াদী কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২০ সেপ্টেম্বর) বাগেরহাট সাংস্কৃতিক ফাউন্ডেশনে খন্দকার আকমল উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত ফোরামের বার্ষিক সাধারণ সভায় এ কমিটি ঘোষণা করা হয়।

সভায় সর্বসম্মতিক্রমে সুন্দরবন ট্যুরিস্ট ক্লাবের শেখ মো. আবদুল্লাহ বনি সভাপতি এবং পথিক ট্রাভেলসের জাকারিয়া হোসাইন শাওনকে সাধারণ সম্পাদক মনোনীত করা হয়।

নবগঠিত কমিটির অন্যান্য পদে নির্বাচিতরা হলেন – সহ-সভাপতি: টপকন ওভারসীজের খন্দকার আকমল উদ্দিন সাখি, হ্যারিটেজ ট্যুরিজমের শেখ সাকির হোসেন ও খানজাহানিয়া গণবিদ্যালয় পিকনিক কর্ণারের কে.এম কামরুজ্জামান টুকু। যুগ্ম সম্পাদক: শরণখোলার রায়েন্দা ইকো ট্যুরিজমের এড. আব্দুল্লাহ আল আমিন সুমন ও মংলার বাদাবন ইকো কটেজের লিটন জোমাদ্দার। ট্রেজারার: ট্রাভেলার বন্ধুর মেহেদী হাসান।

এছাড়া নির্বাহী সদস্য হিসেবে দায়িত্ব পেয়েছেন—সুন্দরবন রিসোর্টের ডা. মো. মোশাররফ হোসেন, ম্যানগ্রোভ ট্যুরিজমের তকদীর আবিদ পনি, প্রত্ন পর্যটন গবেষক সুব্রত কুমার মুখার্জি, আলাপন ট্যুর ম্যানেজমেন্টের শেখ আল আমিন, ইসেন্ট ট্যুরিজমের নওরোজ আজীম খান প্রিন্স, নারী পর্যটক সুমনা হক বৃষ্টি ও ট্যুরিস্ট গাইড কানিজ ফাতেমা ঐশী।

ফোরামের উপদেষ্টা মনোনীত হয়েছেন এস এন ট্রাভেলসের এম এ সালাম ও এভারগ্রিন রিসোর্ট অ্যান্ড বার্ড পার্ক লিমিটেডের মো. ফজলুল করিম।

সভায় আরও সিদ্ধান্ত হয়, আগামী ২৭ সেপ্টেম্বর বিশ্ব পর্যটন দিবস ২০২৫ উপলক্ষে বাগেরহাটে বিশেষ কর্মসূচি আয়োজন করা হবে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

প্রেস রিলিজ আরও সংবাদ

সৌরবিদ্যুৎ উৎপাদন ও গবেষণায় কুয়েটে চীনা প্রতিষ্ঠানের আগ্রহ

সাংবাদিকসহ বিভিন্ন পরিচয়ে চাঁদাবাজি ও গুজব ঠেকাতে কেএমপি’র তিন দফা নির্দেশনা

দৌলতপুর জোন ও লবণচরা থানার কার্যক্রম পর্যালোচনা করলেন পুলিশ কমিশনার

খুলনা মহানগর ছাত্রদলের নাম ভাঙিয়ে অপকর্ম করলে আইনি ব্যবস্থা নেওয়ার দাবি

খুলনার ১২ নম্বর ওয়ার্ডে ছয় মাসব্যাপী পরিচ্ছন্নতা মিশন শুরু

বিশেষ শিশুদের পরিচর্যা ও বিকাশে খুলনায় প্যারেন্টিং ওয়ার্কশপ

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।