সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ২৭শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১০ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি খুলনা জেলা শাখার উদ্যোগে মাস্ক বিতরণ | চ্যানেল খুলনা

বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি খুলনা জেলা শাখার উদ্যোগে মাস্ক বিতরণ

দেশের সড়ক. রেল. নৌ ও আকাশ পথে যাত্রীদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় নিয়োজিত সরকার স্বীকৃত জাতীয় সংগঠন বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি খুলনা জেলা শাখার উদ্যোগে অদ্য ১০ এপ্রিল শনিবার বিকেল থেকে গভীর রাত অবদি শহরের ব্যস্ততম বিভন্ন মোড়, স্টেশন, বাজার ও বস্তিতে মাস্ক বিহীন পথচারীদের মাঝে বিনামূল্যে মাস্ক বিতরণসহ গণ সচেতনতামূলক প্রচারণা কার্যক্রম পরিচালনা করা হয় ।
সংগঠনের জেলা শাখার সভাপতি প্রকৌঃ রফিকুল আলম সরদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচীর শুভ সূচনা করেন কেএমপির ডেপুটি পুলিশ কমিশনার ট্রাফিক মোঃ তাজুল ইসলাম। আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত থেকে উৎসাহ প্রদান করেন পুলিশ পরিদর্শক মোঃ জাকির হোসেন। অতিথিবৃন্দ এসময় পথচারী জনসাধারণকে করোনার ছোবল থেকে পরিত্রানের উদ্দেশ্যে সরকার নির্দেশিত স্বাস্থ্যবিধি মেনে চলার উদাত্ত আহবান জানান।
খুলনা জেলা কমিটির সিনিয়র সহ সভাপতি অধ্যাপক এম. এ. মান্নান বাবলুর পরিচালনায় এবং সাধারণ সম্পাদক জি. এম. ইউনুস আলীর সার্বিক তত্ত্বাবধানে সমগ্র কর্মসূচির সফল বাস্তবায়নে উপস্থিত ছিলেন এস এম নাজমুল হক খোকন, শেখ মনিরুল ইসলাম মনি, বিকাশ চন্দ্র সরকার, ইসরাত জাহান জিনাত, ইঞ্জিনীয়ার মোঃ শফিউল ইসলাম, মোঃ মনির হোসেন, শেখ মাঈনুল ইসলাম জুয়েল, ফরিদা পারভীন, ফয়সাল হোসাইন, রেশমা আক্তার প্রমুখ।

https://channelkhulna.tv/

প্রেস রিলিজ আরও সংবাদ

পারস্পরিক সহযোগিতায় মানবতার কল্যাণে নিরাপদ ও স্বাস্থ্যকর খুলনা গড়ে তোলা সম্ভব

সুন্দরবনকেন্দ্রিক গবেষণায় গ্লোবাল হাব হবে খুবির আইআইএসএসসিই : উপাচার্য

জাসাস নেতা রেজাউল ইসলাম রেজার ইন্তেকাল, শোক

কুয়েটে আন্তঃহল ইনডোর প্রতিযোগিতা ২০২৬ এর পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

খুবির ফার্মেসী ডিসিপ্লিনে হিট সাব-প্রকল্পের ইনসেপশন কর্মশালা অনুষ্ঠিত

কুয়েট ভিসি ও কেএমপি কমিশনারের সৌজন্য সাক্ষাৎ, ক্যাম্পাসে পুলিশ ফাঁড়ির সম্ভাব্য স্থান পরিদর্শন

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।