সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতির উজ্জ্বল দৃষ্টান্ত বিদ্যমান : এড. মনা | চ্যানেল খুলনা

বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতির উজ্জ্বল দৃষ্টান্ত বিদ্যমান : এড. মনা

খুলনা মহানগর বিএনপি’র সভাপতি এড. শফিকুল আলম মনা বলেছেন, বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতির উজ্জ্বল দৃষ্টান্ত বিদ্যমান। ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে নতুন শাড়ি বিতরণই তার প্রমাণ। তারেক রহমান পরিষ্কার করে বলেছেন-বাংলাদেশে কোনো সংখ্যালঘু নেই, যারা এদেশে জন্মগ্রহণ করেছে, তারাই বাংলাদেশী। সবার সমান অধিকার রয়েছে। বিএনপি ফ্যাসিবাদকে বিদায় দিয়েছে, আগামীতে শান্তিপূর্ণ পরিবেশে জনগণ নির্বাচনের মাধ্যমে তাদের প্রতিনিধি নির্বাচন করবে।

শনিবার বেলা ১১টায় নগরীর শ্রীশ্রী শীতলামাতা ঠাকুরানী মন্দির প্রাঙ্গণে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নববস্ত্র বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। তিনি তারেক রহমানের ৩১ দফার কথা উল্লেখ করে বলেন, প্রতিটি মায়ের নামে ফ্যামিলি কার্ড থাকবে, যার মাধ্যমে ভর্তুকি মূল্যে চাল কেনা যাবে। একই সাথে হেলথ কার্ডের মাধ্যমে সরকারি-বেসরকারি হাসপাতালে বিনামূল্যে চিকিৎসা সেবা পাওয়া যাবে। ’৭১ সালে যারা বাড়িঘর লুট করেছে, ধর্ষণ করেছে, তারা এখন বেহেশতের টিকিট বিক্রি করতে চায়। এদের থেকে সাবধান থাকতে হবে। তিনি মন্দির রক্ষায় সহযোগিতা করার জন্য সবার প্রতি কৃতজ্ঞতা জানান এবং আসন্ন দুর্গাপূজা আনন্দমুখর পরিবেশে উদ্যাপনের আশা প্রকাশ করেন।

অনুষ্ঠানে উদ্বোধক ছিলেন খুলনা জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক খায়রুজ্জামান সজীব। বিশেষ অতিথি ছিলেন শীতলাবাড়ি মন্দির কমিটির সভাপতি সুজিত সাহা, সাধারণ সম্পাদক বিজয় কুমার ঘোষ, মহানগর বিএনপি’র সাবেক যুগ্ম-আহবায়ক বদরুল আনাম খান, খুলনা মহানগর পূজা ফ্রন্টের সভাপতি ডাঃ প্রদীপ দেবনাথ উপস্থিত ছিলেন সুজনা জলি, মেশকাত আলী, মাহাবুবউল্লাহ শামীম, আসাদুজ্জামান লিটন, হাবিবুর রহমান হাবিব, আবু সাঈদ প্রমুখ।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

প্রেস রিলিজ আরও সংবাদ

খুলনা মহানগর ও জেলা বিএনপি’র যৌথ সমাবেশ ও মিছিল ২৬ সেপ্টেম্বর

খুলনা আঞ্চলিক নির্মাণ শ্রমিক ইউনিয়ন অফিসে মেডিকেল ক্যাম্প স্থাপন

ইসলামী ব্যাংকে পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতে খুলনায় বিক্ষোভ

মহানবীর আদর্শ অনুসরণে শিক্ষার্থীদের আহ্বান কেসিসি প্রশাসকের

বাংলাদেশ ইনোভেশন ফেয়ারে বিজয়ী খুলনা বিশ্ববিদ্যালয়

খুলনার বিভিন্ন ওয়ার্ডে শিশুশ্রম-বাল্যবিবাহ ও স্কুলবহির্ভূত শিশু কমানোর ঘোষণা

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।