সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
বরিশাল বিভাগীয় কল্যাণ সমিতির খুলনা মহানগর ও জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দকে সংবর্ধনা | চ্যানেল খুলনা

বরিশাল বিভাগীয় কল্যাণ সমিতির খুলনা মহানগর ও জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দকে সংবর্ধনা

বরিশাল বিভাগীয় কল্যাণ সমিতি খুলনার পক্ষ থেকে খুলনায় বসবাসকারী বরিশালের গুণী ব্যক্তি মহানগর ও জেলা আওয়ামীলীগের নতুন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক সহ ১৫ জন নেতাকে গতকাল সন্ধ্যায় খুলনা ক্লাব মিলনায়তনে সংবর্ধনা দেয়া হয়। বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এডভোকেট আব্দুল মালেকের সভাপতিত্বে খুলনার বিশিষ্ট ৪ জন ব্যক্তিসহ বরিশাল কল্যাণ সমিতির কমিটির আজীবন সদস্য মোট ১০ জনকে সংবর্ধনা দেয়া হয়। একইসাথে মেজর ডেনার হিসেবে তিনজনকে সংবর্ধনা দেয়া হয়।

বিশিষ্ট চার জন ব্যক্তির মধ্যে সংবর্ধনা দেয়া হয় খুলনা সিটি মেয়র ও মহানগর আওয়ামী লীগের সভাপতি তালুকদার আব্দুল খালেক, খুলনা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম ডি বাবুল রানা, খুলনা জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব শেখ হারুনুর রশীদ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সুজিত কুমার অধিকারী। এছাড়া বরিশাল বিভাগীয় কল্যাণ সমিতির সদস্যদের থেকে মহানগর ও জেলা আওয়ামী লীগ কমিটিতে স্থান পাওয়াদের মধ্যে সংবর্ধনা দেয়া হয়, মহানগর আওয়ামী লীগের  যুগ্মসাধারণ সম্পাদক মোঃ জামাল উদ্দিন বাচ্চু, আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট খন্দকার মজিবর রহমান, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক শামসুজ্জামান মিয়া স্বপন, মহিলা বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট অলকা নন্দা দাস, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মাকসুদ আলম খাজা,নির্বাহী সদস্য মোঃ সেলিম আহমেদ আশা। এছাড়া জেলা কমিটির মধ্যে সংবর্ধনা দেয়া হয়, সহ-সভাপতি আলহাজ্ব অধ্যক্ষ দেলওয়ারা বেগম, যুগ্ন সাধারন সম্পাদক মোঃ কামরুজ্জামান জামাল, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মোঃ শাহ আলম, নির্বাহী সদস্য ফারহানা হালিম। মেজর ডোনার হিসাবে সংবর্ধনা দেয়া হয় দৈনিক বর্তমান সময়ের সম্পাদক ও প্রকাশক কবির আহমেদ, আলহাজ্ব মোঃ কালাম হোসেন তালুকদার, আলহাজ্ব মোঃ শাহাদাত হোসেন।

সংবর্ধনা অনুষ্ঠান শেষে অতিথিবৃন্দ সহ খুলনার স্থানীয় গুণী ব্যক্তিদের সামনে দেশাত্মবোধক গান ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

প্রেস রিলিজ আরও সংবাদ

খুলনা বিশ্ববিদ্যালয়ে ইফেক্টিভ অফিস ম্যানেজমেন্ট শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত

বিসিবি পরিচালক নির্বাচিত হওয়ায় তুহিনকে মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের শুভেচ্ছা

জোয়ারের সময়ে নদীতে বৃষ্টির পানি নিষ্কাশিত না হওয়ায় কিছু স্থানে জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে

খুলনাকে পরিকল্পিত নগরী গড়তে সবাইকে একযোগে কাজ করতে হবে

খুলনা বিশ্ববিদ্যালয়ে কোলাবরেটিভ রিসার্চ ইন সোশ্যাল সায়েন্স বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

রোহিঙ্গাদের জন্য অতিরিক্ত ১.৪ কোটি ইউরো সহায়তা ঘোষণা ইইউর

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।