সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব এঁর জন্মদিনে খুলনায় দুঃস্থ মহিলাদের মাঝে সেলাই মেশিন ও আর্থিক অনুদান প্রদান | চ্যানেল খুলনা

বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব এঁর জন্মদিনে খুলনায় দুঃস্থ মহিলাদের মাঝে সেলাই মেশিন ও আর্থিক অনুদান প্রদান

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব এঁর ৯০তম জন্মবার্ষিকী আজ (শনিবার) সারা দেশের সাথে খুলনায় পালিত হয়। বঙ্গমাতার জন্মবার্ষিকীর এবারের প্রতিপাদ্য ‘বঙ্গমাতা ত্যাগ ও সুন্দরের সাহসী প্রতীক’।

বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব এঁর জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের আয়োজনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সারাদেশের সাথে খুলনায় দুঃস্থ মহিলাদের মাঝে সেলাই মেশিন বিতরণ এবং মোবাইলে আর্থিক অনুদান প্রদান কর্মসূচির উদ্বোধন করেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে খুলনার জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন মহানগরীর ১২ জন দুঃস্থ মহিলার হাতে একটি করে সেলাই মেশিন তুলে দেন। এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) গোলাম মাঈনউদ্দিন হাসান, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা, মুক্তিযোদ্ধা আধ্যাপক আলমগীর কবীর এবং জেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের উপপরিচালক নার্গিস ফাতেমা জামিন উপস্থিত ছিলেন।

সেলাই মেশিনের পাশাপাশি খুলনায় বিশ জন দুঃস্থ মহিলাকে মোবাইলের মাধ্যমে দুই হাজার টাকা আর্থিক অনুদান প্রদান করা হয়। এছাড়া খুলনার প্রতিটি উপজেলায় ছয়জন দুঃস্থ মহিলাকে একটি করে সেলাই মেশিন বিতরণ করা হয়।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

খুলনা মহানগর আরও সংবাদ

খুলনায় বি কোম্পানির পাঁচ সন্ত্রাসী গ্রেপ্তার, অস্ত্র উদ্ধার

খুলনা জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত

খালিশপুরে বিশেষ অভিযানে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

বিএনপি জাতির সঙ্গে দেওয়া কথা রাখেনি : খুলনায় জামায়াতের আমির

হাম-রুবেলা টিকাদানে কেসিসির সাফল্য ধরে রাখতে বাদ পড়া শিশুদের টিকার আওতায় আনার নির্দেশ

খুলনায় গৃহকর্মীর ওপর নির্যাত‌ন : পুলিশ দম্পতি কারাগারে

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।