সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে, আশা মির্জা ফখরুলের | চ্যানেল খুলনা

ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে, আশা মির্জা ফখরুলের

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আশা প্রকাশ করেছেন, আগামী বছরের ফেব্রুয়ারিতেই অন্তর্বর্তী সরকার নির্বাচনের আয়োজন করবে। আজ সোমবার (৭ জুলাই) সকালে সিলেটের হজরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এই কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, ‘আমরা সবাই আশাবাদী যে, এই নির্বাচনের মধ্য দিয়ে দেশ–জাতি গণতন্ত্রে ফিরে যাবে। জনগণের যে গণতন্ত্রের অধিকার, সেটা প্রতিষ্ঠিত হবে। যেটাকে আমরা বলি রাইট ট্র্যাক, দেশ সেখানে উঠবে বলে মনে করি।’

হজরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত শেষে বিএনপির মহাসচিব হজরত শাহপরান (রহ.)-এর মাজারও জিয়ারত করেন। মাজার জিয়ারত শেষে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বেলা ১১টার দিকে সিলেট নগরের পাঠানটুলা এলাকার সানরাইজ কমিউনিটি সেন্টারে জেলা ও মহানগর বিএনপি আয়োজিত দোয়া ও আলোচনা সভায় যোগ দেন।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, ‘দীর্ঘ ১৫ বছর ফ্যাসিস্টের বিরুদ্ধে আমরা লড়াই-সংগ্রাম করেছি। প্রায় ৬০ লাখ নেতা-কর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা হয়েছে। আমাদের কয়েক হাজার নেতা-কর্মীকে হত্যা করা হয়েছে। আমাদের ১ হাজার ৭০০–এর ওপরে মানুষকে গুম করা হয়েছে। সিলেটের অত্যন্ত সাহসী নেতা ইলিয়াস আলীও গুম হয়েছেন। তারপর জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে ফ্যাসিস্ট হাসিনার পতন হয়েছে।’

নির্বাচনে যত দেরি হবে, বাংলাদেশ তত পিছিয়ে যাবে: মির্জা ফখরুলনির্বাচনে যত দেরি হবে, বাংলাদেশ তত পিছিয়ে যাবে: মির্জা ফখরুল

বিএনপি মহাসচিব বলেন, ‘ইতিমধ্যে লন্ডনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের যে বৈঠক হয়েছে, সে বৈঠকে তো ফেব্রুয়ারিতে নির্বাচনের একটা মোটামুটি আলোচনা হয়েছে।’

এর আগে সকাল ৯টা ২৫ মিনিটে ঢাকা থেকে সিলেটগামী একটি ফ্লাইটে সিলেট এম এ জি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তাঁর সফরসঙ্গীদের মধ্যে ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, ইকবাল মাহমুদ টুকু, এ জেড এম জাহিদ হোসেন, চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান, ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক নিপুণ রায় চৌধুরী প্রমুখ।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

রাজনীতি আরও সংবাদ

৯০-এর ছাত্র-জনতার আন্দোলনের মূর্ত প্রতীক ছিলেন খালেদা জিয়া : রিজভী

হাসিনাকে ফেরত না দিলে ভারত সফর করবেন না তারেক রহমান

গ্যাসের দাম বাড়ালে আমরা পেট্রোবাংলা ঘেরাও করব: নাহিদ ইসলাম

স্থানীয় সরকার নির্বাচন নিয়ে জামায়াতের নতুন দাবি

এমপি গাজী নজরুলকে বহিষ্কারের সিদ্ধান্ত জামায়াতের

দেশের রাজনীতির রিমোট কন্ট্রোল দিল্লিতে: গোলাম পরওয়ার

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।