সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
ফুলতলায় মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ১ | চ্যানেল খুলনা

ফুলতলায় মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ১

খুলনার ফুলতলায় দু’টি মোটরসাইকেলের মুখোমুখী সংঘর্ষে সৈয়দ হাবিবুর রহমান (৫৫) নামে এক কোম্পানী প্রতিনিধি নিহত হয়েছেন। আজ রবিবার (১৮ এপ্রিল) দুপুরে এ ঘটনা ঘটেছে খুলনা-যশোর মহাসড়কের ফুলতলা দামোদর প্রাইমারী স্কুল এলাকায়।
নিহদ হাবিবুর খালিশপুর নেভি কলোনী এলাকার মৃত সৈয়দ মোকছেদুর রহমানের ছেলে ও যশোর সেফটি টার্নিং পেট্রোলিয়াম লিমিটেড কোম্পানীর সুপারভাইজার।
প্রত্যক্ষদর্শীরা জানায়, সৈয়দ হাবিবুর রহমান তার মোটরসাইকেল (খুলনা-মেট্রো-হ-১৩-৬৯০৪) যোগে হেলমেট বিহীন অবস্থায় যশোরের দিকে যাচ্ছিলেন। দামোদর প্রাইমারী এলাকায় পৌছালে বিপরীত দিক থেকে আসা অপর একটি মোটরসাইলের সাথে মুখোমুখি সংঘর্ষ হলে তিনি রাস্তার উপর ছিটকে পড়েন। এ সময় তার মাথায় গুরুতর জখম ও রক্তক্ষরণ হয়। দ্রুত তাকে ফুলতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। পরে হাইওয়ে থানা পুলিশ লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

খুলনা মহানগর আরও সংবাদ

কেসিসি’র ৬০১ কোটি ৭৯ লাখ ৭ হাজার টাকার বাজেট ঘোষণা

খুলনায় মাইকে ঘোষণা দিয়ে ২ মাদক কারবারির বাড়িতে হামলা-ভাঙচুর

খুলনায় ‘বি কোম্পানি’র নামে চাঁদাবাজি, চট্টগ্রাম থেকে যুবক গ্রেপ্তার

দৌলতপুরে শিশু ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন

কেডিএ’র উদ্যোগে খুলনায় ডেঙ্গু প্রতিরোধ ও মশকনিধন কার্যক্রম উদ্বোধন

খুলনার ৩১ ওয়ার্ডেই মাদক, চিহ্নিত ২৭২ কারবারি

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।