সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শুক্রবার , ২৫শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
ফকিরহাট মূলঘর ইউনিয়ন জাতীয় শ্রমিকলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত | চ্যানেল খুলনা

ফকিরহাট মূলঘর ইউনিয়ন জাতীয় শ্রমিকলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

বাগেরহাটের ফকিরহাট উপজেলার মূলঘর ইউনিয়ন জাতীয় শ্রমিকলীগের ত্রি-বার্ষিক সম্মেলন শুক্রবার সন্ধ্যায় মূলঘর মোড়ে অনুষ্ঠিত হয়েছে।

সম্মেলনে অনিমেষ রায়কে সভাপতি ও মুশফিকুল ইসলাম বাবুকে সাধারন সম্পাদক নির্বাচিত করা হয়েছে। ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান স্বপন দাশ। অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন উপজেলা জাতীয় শ্রমিকলীগের আহবায়ক শেখ সিরাজুল ইসলাম। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক ও স্থানীয় ইউপি চেয়ারম্যান এ্যাড. হিটলার গোলদার। এতে সভাপতিত্ব করে উপজেলা জাতীয় শ্রমিকলীগের আহবায়ক কমিটির সদস্য অনিমেষ রায়।

অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন জেলা শ্রমিকলীগের সভাপতি রেজাউর রহমান মন্টু, বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মল্লিক আবুল কালাম আজাদ, জেলা শ্রমিকলীগের যুগ্ম সাধারন সম্পাদক গোলাম কিবরিয়া নিপু, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শেখ মোস্তাহিদ সুজা, কোষাধ্যক্ষ শেখ ছরোয়ার হোসেন, মূলঘর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শেখ মো. আবু বকর, সাধারন সম্পাদক সুনির্মল পাড়ই ভক্ত। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা জাতীয় শ্রমিক লীগের সদস্য সচিব শেখ আছাবুর রহমান। এসময় আওয়ামী লীগ ও সহযোগি সংগঠনের বিভিন্ন নেতা-কর্মি উপস্থিত ছিলেন।

https://channelkhulna.tv/

বাগেরহাট আরও সংবাদ

বাগেরহাট-১ আাসনের এমপিকে উপজেলা প্রশাসনের ফুলেল শুভেচ্ছা

সুন্দরবনে পর্যটকদের ওপর হামলার চেষ্টা, আটক ২

মোংলায় গাঁজাসহ নারী মাদক কারবারী গ্রেপ্তার

ফকিরহাট গাবখালী মাধ্যমিক বিদ্যালয়ে ঝুকিপূর্ণ ভবনে চলছে শিক্ষা কার্যক্রম

ফকিরহাটে জেলের সরকারি প্রকল্পের গরু মিললো অন্যের গোয়ালে

খুলনা টোল প্লাজা থেকে জাহিদুল গ্যাংয়ের সদস্য আটক

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।