সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ১৫ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ২৯শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
ফকিরহাটে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প | চ্যানেল খুলনা

ফকিরহাটে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প

বাগেরহাটের ফকিরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল ফকিরহাট উপজেলা শাখার উদ্যোগে মঙ্গলবার (২৮ অক্টোবর) সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত এই কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। এতে দুইশতাধিক মানুষ এখান থেকে চিকিৎসাসেবা গ্রহন করেছেন।

উপজেলা বিএনপির কার্যালয় চত্ত¡রে ফ্রি ক্যাম্পের শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি উপজেলা বিএনপির সভাপতি শেখ কামরুল ইসলাম গোরা। বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাধারন সম্পাদক শেখ শরিফুল কালাম কারিম।

উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক শেখ রফিকুল ইসলামের পরিচালনায় চিকিৎসক হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মো: আসাদুজ্জামান সাগর, আবাসিক মেডিকেল অফিসার ডা: সরদার তানভীর আহম্মেদ অনিক, ডা: রেজাউল করিম প্রমূখ।

এছাড়া এসময় উপজেলা বিএনপির সাবেক আহবায়ক ফকির শহিদুল আলম, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মোদাচ্ছের মল্লিক, যুবদল নেতা নওসের আলী, মিলন মাহমুদ, মঞ্জুরুল ইসলাম, কাজী শাহেনশাহ মিথুন, জিয়াউর রহমান মোড়ল, ছোট মিজান, উপজেলা মৎস্যজীবি দলের সভাপতি খান শহিদুল ইসলাম, জেলা যুবদলের সাবেক সহসাধারন সম্পাদক শেখ আ: সালাম, উপজেলা মহিলা দলের সভানেত্রী কলিনা ইসলাম, সাধারন সম্পাদক নুরজাহান খাতুন, সহ-সভাপতি সুমনা বেগম, সহ বিভিন্ন নেতা-কর্মি উপস্থিত ছিলেন।

https://channelkhulna.tv/

বাগেরহাট আরও সংবাদ

সুন্দরবনের বনদস্যু “ছোট সুমন” বাহিনীর এক সদস্য আটক, অস্ত্র ও গুলি উদ্ধার

মোংলায় বিএনপি নেতা ও তাঁর স্ত্রীকে কুপিয়ে জখম

বাগেরহাটে আগুনে পুড়েছে ৮ দোকান, ব্যবসায়ীদের অর্ধকোটি টাকার ক্ষতি

আইজিপির বাগেরহাটের বাড়িতে চুরির খবর সত্য নয় : পুলিশ সুপার

কোস্ট গার্ডের অভিযানে জিম্মি থাকা ৬ জেলে উদ্ধার

ফকিরহাটে খাল খনন কাজের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী ড. শেখ ফরিদুল ইসলাম

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।