সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা মঙ্গলবার , ২রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
ফকিরহাটে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত | চ্যানেল খুলনা

ফকিরহাটে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

বাগেরহাটের ফকিরহাট উপজেলায় নানা আয়োজনে ২১ ফেব্রুয়ারি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে।

অমর একুশে ফেব্রুয়ারির প্রথম প্রহরে উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, মুক্তিযোদ্ধা সংসদ, বিভিন্ন সরকারি দপ্তর, উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন, ফকিরহাট সাংবাদিক ইউনিয়ন, বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠন থেকে ফকিরহাট কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।

দিবসটি উপলক্ষে বুধবার সূর্যোদয়ের সাথে সাথে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন ও অর্ধনমিত করা হয়। এছাড়া সকালে প্রভাত ফেরি শেষে শহীদ মিনারে সরকারি-বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান, রাজনৈতিক ও সামাজিক প্রতিষ্ঠান, সুশীল সমাজের প্রতিনিধিগণ, সাধারণ মানুষ ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। ভাষাশহীদদের স্মরণে ফকিরহাট উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আলোচনা সভা, মিলাদ মাহফিল, সাংস্কৃতিক অনুষ্ঠান, হাসপাতাল ও এতিমখানায় উন্নত খাবার পরিবেশনসহ বিভিন্ন কার্যক্রম গ্রহণ করা হয়।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

বাগেরহাট আরও সংবাদ

মোংলা বন্দরের নতুন চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল আরিফ আহমেদ মোস্তফা

ফকিরহাটে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে র‌্যালি

ফকিরহাটে চিংড়ির রেনু পোনার সংকট চরমে শিল্প রক্ষায় প্রান্তিক চাষীদের সংবাদ সম্মেলন

চিতলমারীতে স্কুল ছাত্রী ধর্ষণ মামলার আসামীকে গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

ফকিরহাটে অটিস্টিক কিশোরীকে ধর্ষণের অভিযোগে বৃদ্ধ আটক

চিতলমারীতে গাঁজাসহ আটক তরুণ মুচলেকায় মুক্ত

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।